,

‘হাতাহাতির’ খবর নিয়ে মুখ খুললেন রুবেল!

news-image

বাংলাদেশ জাতীয় দল বর্তমানে রয়েছে জ্যামাইকায়। আগামীকাল শুরু হবে টাইগারদের দ্বিতীয় টেস্ট কিন্তু এই টেস্টের আগে অনাকাঙ্খিত শিরোনাম পেসার রুবেলকে নিয়ে। দেশের বেশ কিছু অনলাইন গণমাধ্যমে রুবেলকে নিয়ে নিউজ প্রকাশিত হয়। সতীর্থদের সাথে হাতাহাতিতে জড়িয়েছেন তিনি। এবার এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন রুবেল। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন। পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হল-

‘আসসালামু আলাইকুম। একটি বিষয় আমি সবার কাছে পরিষ্কার করতে চাচ্ছি। আমাদের দলের প্রত্যেক ক্রিকেটারেরই একে অপরের সাঙ্গে ভাইয়ের মতো সম্পর্ক। কিন্তু সম্প্রতি আমি লক্ষ্য করছি- আমাকে নিয়ে কিছু অনলাইন পোর্টালে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

ব্যাপারটি নিয়ে আমি খুবই দুঃখিত ও মর্মাহত। আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে অনুরোধ করব এ ধরনের ভিত্তিহীন খবরের ব্যাপারে সতর্ক হতে। আমি এবং দলের সবাই আপ্রাণ চেষ্টা করছি ভালো করার জন্য। আপনারা সবাই আমার জন্য এবং দলের জন্য দোয়া করবেন।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের