,

অনশন ভাঙলেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

news-image

সরকার ও বিশিষ্ট নাগরিকদের আশ্বাসে ১৭ দিন পর অনশন ভাঙলেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্তির দাবিতে ৩২ দিনের বেশি সময় ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন তারা।

আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্র্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী ও ড. সারওয়ার আলী আন্দোলনরত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে উপস্থিত হন।

এ সময় অধ্যাপক আনিসুজ্জামান সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের কথা শিক্ষকদের সামনে তুলে ধরলে শিক্ষকরা অনশন ভাঙতে রাজি হয়। পরে তাদের(শিক্ষক-কর্মচারী) পানি পান করিয়ে অনশন ভাঙান বিশিষ্ট নাগরিকরা।

অনশনস্থলে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে বিবৃতি দিয়েছেন, তাতে আমরা আপনাদের যে সমস্যা- তার সমাধানের আশা দেখতে পাই। আপনারা যে দাবি-দাওয়া জানিয়েছেন, সেটা সামনে রেখে আশা করি শিক্ষা মন্ত্রণালয় এমন একটা উপায় বের করবে, যাতে এই অবস্থার উপযুক্ত সমাধান পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর