,

নতুন সিনেমায় শাকিব-শ্রাবন্তী জুটি

news-image

বিনোদন ডেস্ক:
শাকিব খান ও শ্রাবন্তী চ্যাটার্জি। দুই বাংলার দুই তারকা। তবে বাংলাদেশ ও কলকাতা, দুই জায়গায়ই তারা জনপ্রিয়। জুটি বেঁধে তারা প্রথমবার পর্দায় আসেন ২০১৬ সালে। ‘শিকারি’ নামক ছবি দিয়ে রীতিমত তোলপাড় করেন দুই বাংলায়।

এরপর চলতি বছরের রোজার ঈদে তো ‘শিকারি’কে ছাড়িয়ে গেলো তাদের ‘ভাইজান এলো রে’। শুধু মাত্র কলকাতার সিনেমা হলেই দারুণ ব্যবসা করেছে এই ছবি। এখন অপেক্ষায় আছে বাংলাদেশে মুক্তির। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে ছবিটি আগের ছবির চেয়েও ভালো করবে।

এরই মধ্যে জানা গেলো নতুন একটি চমকপ্রদ খবর। আবারো জুটি বাঁধতে চলেছেন শাকিব খান ও শ্রাবন্তী। দর্শকমনে যে এই জুটির দারুণ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, সেটা বোধহয় বুঝতে ভুল করেনি প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ ইন্টারন্যাশনাল। তাইতো এই জুটিকে নিয়ে নতুন ছবির কাজ শুরু করছে তারা। আগামী মাসের শেষ দিকেই শুরু হবে এর শুটিং।

এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা জানান, দর্শক শাকিব-শ্রাবন্তী জুটিকে পছন্দ করেছে। তাই নতুন কাজে নামছি আমরা। ছবির নাম এখনো ঠিক হয়নি। কিছু দিনের মধ্যেই সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

জানা গেছে, নতুন এই ছবির পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি। যিনি শাকিব-শ্রাবন্তী জুটির আগের দুটি ছবি অর্থাৎ ‘শিকারি’ ও ‘ভাইজান এলো রে’ পরিচালনা করেছেন। সুতরাং সফল এই ত্রয়ী নতুন করে দর্শকের মন জয় করতে আসছেন, তা বলার অপেক্ষা রাখে না।

 

ছবিটির প্রযোজনায় থাকবে এসকে মুভিজ ইন্টারন্যাশনাল। চলতি বছরের শেষ দিকে বাংলাদেশে মুক্তি দেয়া হবে এটি। এরপর এসকে মুভিজ আমদানি করে কলকাতায় ছবিটি মুক্তি দেবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর