,

নাসিরনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার”এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বেসরকারি সূর্যের হাসি ক্লিনিকের(বন্ধন) ও সীমান্তিক নতুন দিনের সহযোগিতায় আজ বুধবার(১১ জুলাই)উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন,চাপরতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফয়েজ উদ্দিন ভুইয়া,ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী,বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য শ্রেষ্ঠ কর্মীদেরকে পুরস্কৃত করা হয়। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী,ব্র্যাক,বন্ধন ও সীমান্তিক নতুন দিনের মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে