,

৬২ বিলিয়ন ডলারে বায়োফার্মা কোম্পানি কিনবে তাকিদা ফার্মাসিটিক্যাল

news-image

জাপানি ঔষধ কোম্পানি তাকিদা ফার্মাসিটিক্যাল যুক্তরাজ্যের বায়োফার্মা কোম্পানি শায়ার পিএলসি’কে কিনে নেবে। মঙ্গলবার কোম্পানিটি জানায়, ইতোমধ্যেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য কতৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে সবুজ সঙ্কেত পেয়েছে। ফলে, ৬২ বিলিয়ন ডলারে ব্রিটিশ কোম্পানিটির সিংহভাগ শেয়ার কিনে নিতে এখন তাকিদা’র সামনে কার্যত কোন বাঁধা নেই। শায়ার পিএলসি কেনার পর বিশ্বের শীর্ষ ১০ ঔষধ প্রস্তুতকারকের তালিকায় নাম লেখাবে তাকিদা ফার্মাসিটিক্যাল।

তবে এখনও চীন ও ইউরোপিয় ইউনিয়নের কাছে থেকে এই ক্রয় প্রক্রিয়ার অনুমোদন নিতে হবে তাকিদাকে।এছাড়াও, এই চুক্তি হবার আগে উভয় কোম্পানির শেয়ার হোল্ডারদের অনুমতিও পেতে হবে তাদের। যদিও রয়টার্স কোম্পানি দুটির দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অনুমতি পাবার পর ইউরোপিয় ইউনিয়ন এবং চীনের অনুমতি পাবার বিষয়েও তারা প্রায় নিশ্চিত।

তাকিদা’র প্রধান নির্বাহী ক্রিস্টোফার ওয়েবার এখন তাদের বিনিয়োগকারীদের এই বিষয়ে রাজী করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে তাকিদা’র বিনিয়োগকারীদের শঙ্কা শায়ার পিএলসি’র সঙ্গে তাকিদার একত্রীকরণে দুই কোম্পানির সম্মিলিত দেনা তাদের শেয়ারের বাজারমূল্য কমিয়ে দিতে পারে। তবে তাকিদা জানায়, এই একত্রীকরণের ফলে কমবে উৎপাদন ব্যয় তাই এই বিষয়ে বিনিয়োগকারীদের দুশ্চিন্তার কিছু নেই। তাকিদা কতৃপক্ষ, ২০১৯ সালের মধ্যেই তারা শায়ার পিএলসি কিনে নেবার চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। রয়টার্স

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের