,

পদত্যাগপত্রে থেরেসা মে’কে যা বললেন বরিস জনসন

news-image

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পদত্যাগে বিপাকে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সরকার। সোমবার,জনসন সরাসরি থেরেসা মে’র কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর মাধ্যমে ব্রেক্সিট ইস্যুতে কট্টর অবস্থানে থাকা বরিসের সঙ্গে থেরেসা মে’র নেতৃত্বাধীন সরকারের রেষারেষির অবসান ঘটলো। এর আগে, ব্রেক্সিট ইস্যুতে কঠোর অবস্থানে থাকা বরিস জনসন মন্ত্রী পরিষদের আরো ৬ মন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী মে’র ব্রেক্সিট পরিকল্পনার বিপক্ষে ভেটো দেবেন এমন গুঞ্জন উঠেছিলো। এর প্রেক্ষিতে, রোববার থেরেসা মে বরিসকে তার মন্ত্রীসভা থেকে বহিষ্কারের হুমকি দেন। তবে, ব্রেক্সিট ইস্যুতে সরকারের অবস্থানের সঙ্গে কোনভাবেই মতের মিল না হওয়ায় অবশেষে নিজেই পদত্যাগ করলেন বরিস জনসন। জনসনের সঙ্গে ব্রিটেনের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিস ডেভিসও পদত্যাগ করেন।

নিজের পদত্যাগপত্রে জনসন এই বিষয়ে লেখেন, আজ থেকে দু বছর আগে ব্রিটিশ জনগণ ব্রেক্সিটের স্বপক্ষে ভোট দিয়েছেলেন। নিজেদের গণতান্ত্রিক অধিকার চর্চা এবং নিজেদের তৈরি আইনের শাসনের জন্যই তারা এমনটি করেন। তারা স্বপ্ন দেখেছিলেন ব্রেক্সিট একটি নতুন স্বাধীন অর্থনৈতিক ব্যবস্থার জন্ম দেবে। কিন্তু, বর্তমান সরকার ব্রেক্সিট ইস্যুতে যে ‘নরম অবস্থান; নিয়েছেন তা জনগণের আকাক্সক্ষার বিপরীত। এই বিষয়ে সরকারের পদক্ষেপ সন্দেহের জালে ব্রেক্সিটের স্বপ্নকেই গলা টিপে হত্যা করেছে।

এসময় তিনি আরো বলেন, ব্রেক্সিটের মাধ্যমে যুগোপযুগি পরিবর্তনের দরকার ছিলো। জার মাধ্যমে আরো বৃহত্তর পরিসরে যুক্তরাজ্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যেত। কিন্তু সরকার ব্রেক্সিট ইস্যুতে ইউরোপের ইচ্চার কাছে মাথানত করেছে। আমি মনে করি, এতে ব্রিটিশ জনগণের ইচ্ছা ও মর্যাদার হানি ঘটেছে। তাই আমি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। দ্য সান

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা