,

যেভাবে খালেদা জিয়ার ‘মানবাধিকার লঙ্ঘন’, তুলে ধরলেন ফখরুল

news-image

জেল কোডের বিধানমতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার আত্মীয়স্বজন ও বন্ধুদের দেখা না করতে দেওয়া বিএনপি নেতৃবৃন্দের প্রতি মানবাধিকার লঙ্ঘন। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, কারাগারে পাঁচভাবে খালেদা জিয়ার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। সেগুলো হলো-

১। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত বন্দী হিসেবে আটক রাখার পর তিনি কারাবিধির ৬১৭ বিধি অনুসারে ডিভিশন-১ প্রাপ্ত হন। ডিভিশন-১ প্রাপ্ত বন্দীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য কারাবিধির সপ্তদশ অধ্যায়ে (বিধি-৬৬৩-৬৮১) বর্ণিত অধিকারে খালেদা জিয়ার সঙ্গে তার রাজনৈতিক সহকর্মী/বন্ধুবান্ধবের সাক্ষাৎকারের বিষয়টি বিশদভাবে বলা আছে।
২। উপরোক্ত বিধানের অতিরিক্ত হিসেবে আরও বলা যায় যে, খালেদা জিয়া যেহেতু সাজার মামলায় জামিনে আছেন, সেহেতু তাকে সাজাপ্রাপ্ত বন্দী হিসেবে বিবেচনা না করে বিচারাধীন মামলায় বন্দী হিসেবে বিবেচনা করা যেতে পারে। সে হিসেবেও কারাবিধির সপ্তবিংশ অধ্যায় (বিধি-৯০৯-৯১০) অনুসারে তিনি প্রথম শ্রেণির ডিভিশনপ্রাপ্ত বন্দী। সেখানেও তার রাজনৈতিক সহকর্মী/বন্ধুদের সাক্ষাতের অধিকার বিধি-৬৮২-তে প্রদান করা আছে।
৩। শুধু তাই নয়, কারাবিধি ৮০ (৪)অনুসারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতকালে কারাগারের প্রশাসনসংশ্লিষ্ট বিষয়ে সাক্ষাৎ প্রার্থীর মতামত অন্তর্ভুক্তির জন্য নির্ধারিত ভিজিট বই রাখার বিধানও করা হয়েছে।
৪। খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাবিধি অনুসারে এখন গণ্য হবেন না। কারণ তিনি সাজার মামলায় জামিনে আছেন। ফলে বিচারাধীন মামলায় আসামি হিসেবে কারাবিধির ৬৮২-তে প্রদত্ত অধিকার বাদেও কারা আইন ১৮৯৪ এর ধারা ৪০ এর বিধানমতে তার রাজনৈতিক সহকর্মী/বন্ধুরা সাক্ষাতের অধিকার রাখেন।
৫। এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যে, খালেদা জিয়ার সঙ্গে একজন নারী কর্মীকে থাকার অনুমতি দিয়ে সরকার যে বাহবা নেওয়ার চেষ্টা করছেন তা জাতির সঙ্গে ধোকাবাজি করা। কারণ কারাবিধি ৯৪৮ অনুসারে সরকার একজন নারী কর্মী দিতে বাধ্য।
এ সময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহম্মেদ, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর