,

নওয়াজ শরীফ কারাগারে ডিভিশন পেলেও মরিয়মের অনিশ্চিত

news-image

দুর্নীতি মামলায় সদ্য সাজাপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশে ফেরা মাত্র গ্রেফতার হবেন । একই মামলায় তার মেয়ে মরিয়মকেও দ- ভোগ করতে হবে । পাক কর্তৃপক্ষ বলেছেন, সাবেক সাংসদ হিসেবে নওয়াজকে ভালভাবে জেলে রাখা হবে । কিন্তু মরিয়ম সাংসদ নন অতএব তাকে উন্নতমানের জেলে রাখা সম্ভব নয় । তবে মরিয়ম যদি বছরে ৬ লক্ষ রুপি আয়কর প্রদানের প্রমাণ দেখাতে পারেন তাহলে তাকে ভালভাবে কারাগারে রাখা হবে ।

নওয়াজরা স্বয়ংক্রিয়ভাবে উচ্চমানের কারাগারে থাকার সুযোগ পাবেন না । তাদেরকে আবেদন করতে হবে । আর ভাল মানের কারাগারের অর্থ হল তাদের কক্ষে এসি এবং ফ্রিজ থাকবে না ।
মংগলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রচলিত আইন বলেই নওয়াজ শরীফ কারাগারে সুযোগ সুবিধা পাবেন । তিনি বলেন, নওয়াজ শরীফের জামাতা ক্যাপ্টেন (অব) সফদারও আবেদনের ভিত্তিতে কারাগারে ডিভিশন পেতে পারেন । তবে তিনি ডিভিশনের জন্য এখনো আবেদন করেননি । ফলে তাকে এখনো ডিভিশন দেয়া হয়নি । ওই কর্মকর্তা বলেন, পানজাব প্রদেশের বিদ্যমান আইন অনুযায়ী বিশেষ করে কয়েক বছর আগে প্রদত্ত লাহোর হাইকোর্টের রায় বলে সাবেক প্রেসিডেন্ট ,প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীদের কারাগারে বিশেষ কোন সুবিধা পাওয়ার সুযোগ নেই ।

এদিকে মরিয়ম গেজেটেড কোন সামরিক -বেসামরিক কর্মকর্তা নন । একমাত্র তিনি যদি বছরে ৬ লক্ষ রুপি আয়কর দিয়ে থাকেন তাহলেই তিনি কারাগারে ডিভিশন বা বিশেষ সুবিধা পেতে পারেন । অবশ্য বিশেষ শ্রেণিপ্রাপ্ত কয়েদিদের সুযোগ সুবিধাগুলোও তেমন আহামরি কিছু নয় । তাদেরকে বই, ২১ ইান্চর একটি টিভি সেট, টেবিল চেয়ার, একটি ম্যাট্রেস, খাদ্য, ব্যক্তিগত বিছানা এবং কাপড় দেয়া হবে । এজন্য তাদেরকে টাকাও দিতে হবে । সরকারের মূল দায়িত্ব হল, এই ভিআইপিদের কঠোর নিরাপত্তা বিধান যাতে অন্য কয়েদিরা তাদের সংস্পর্শে আসতে না পারে । ডন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা