,

আমি একজন লোভী ডাক্তার

news-image

আমি একজন লোভী ( ??? ) ডাক্তার । আমার প্রেমিকা নাই , বৌ নাই , চট্টগ্রাম জেলার সিভিল সার্জন হলেও সরকারি বাসা নাই। বেতন ছাড়া আর কোন ইনকাম নাই। অফিসে কোন উপরি নাই (এসেই বন্ধ করে দিয়েছি)।

ট্রেনিং এর সম্মানীর টাকা ও বেতনের টাকা দিয়া সরকারি প্রটোকলের মেহমানদারী করি । প্রাইভেট প্র্যাকটিস করি না দীর্ঘ বছর ।

যখন করতাম তখন বিশ রোগী দেখেও পাঁচশ টাকা হতো না । জীবনে কোন ক্লিনিক থেকে একটাকাও কমিশন খাইনি।

চব্বিশ বছর কুমিল্লায় বিএমএ’র নেতা ছিলাম – শত সহস্র ডাক্তারের তদবীর করেছি – এক টাকাও নেই নাই ।

নিজের কোন বাড়ি -গাড়ি নাই , নিজের নামে এ পৃথিবীর এক ইঞ্চি জায়গাও নাই ।

বৌ-বাচ্চা সংসার নাই , মা নাই – খালার বাসায় খাই , পেনশনের টাকা দিয়া গ্রামের বাড়িতে এতিমখানা করব ভাবছি এবং শেষ জীবনটা এতিম শিশুদের সাথেই কাটাব ভাবছি।

বুড়ো বয়সে গ্রামের বাড়িতে প্রাইভেট প্র্যাকটিস করব এক শর্তে যেন রোগীরা পালা করে এই চিরকুমার কে তিনবেলা খাবার দেয়—- আমার মত এত বড় লোভী ( ???) ডাক্তার বাংলাদেশে নাই?

তবে লোভ টা আমার মানুষের ভালোবাসার প্রতি — ভালোবাসার জন্যই আমি “চিরকুমার ” , মায়ের ভালোবাসার লোভেই বঙ্গবন্ধু কন্যাকে মায়ের চোখে দেখি। খালাকে মা জ্ঞান করে সুখে আছি , ভালোবাসার লোডেই ফেইসবুকে বিশ্বজুড়ে হাজার হাজার বন্ধু আমার , ভালোবাসার লোভেই আমি এ পৃথিবীতে অনেক ত্যাগ স্বীকার করতে পারি ।

মৃত্যুর পর আল্লাহপাক আমার গুনাহ মাফ করলে ইনশাআল্লাহ বলব ‘আল্লাহ , আমি বেহেশত চাই না , শুধু অনন্তকাল তোমার ভালোবাসা চাই ।আমার মত ” লোভী ডাক্তার ” ইহকালে-পরকালে নাই ??? আমিন )

____________________________

লেখক- ডা. আজিজুর রহমান সিদ্দিকী । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক । পেশাজীবী নেতা ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর