বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অপুর কোনও জুটি লাগে না, তিনি একাই একশ’

news-image

বিনোদন ডেস্ক: চলছে নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমার হালকা মেজাজের খুনসুটি, দর্শকও সেখানে মশগুল হয়ে আছেন। এই দুই তারকা নিজেদের কথোপকথনের মাঝেই নাটকীয়ভাবে শিল্পীদের নাম ঘোষণা করছেন।

আর সে অনুযায়ীই একে একে মঞ্চ মাতিয়ে গেছেন শিমলা-সাইমন ও ইমন-তমা মির্জা জুটি। দর্শকের অপেক্ষা পরের জুটির জন্য!
পূর্ণিমা ঘোষণা করলেন নাম, ‘এবার আসছেন এ সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।’
এরপর খানিক নীরবতা। কারণ, জুটির অপরজনের নাম জানাচ্ছেন না পূর্ণিমা!
‘তবে কি অপু একাই নাচবেন’—দর্শকের মনের কথাটাই যেন পূর্ণিমার কাছে জানতে চাইলেন ফেরদৌস। চটজলদি জবাব পূর্ণিমার, ‘অবশ্যই এবার অপু একাই আসছেন। কারণ, তার কোনও জুটি লাগে না। তিনি একাই একশ’!’

মুহূর্তেই তুমুল করতালি।
ঘটনাটা গতকাল ৮ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসরের সংস্কৃতিক পর্বের। এতে আজীবন সম্মাননা পাওয়া ফারুক ও ববিতার একসময়ের জনপ্রিয় গানে নাচেন অপু বিশ্বাস ও চলচ্চিত্রের চারটি জুটি। অন্যরা হলেন জায়েদ খান-সাহারা, আমিন খান-পপি, ইমন-তমা মির্জা ও সাইমন সাদিক-সিমলা। নাচের গানগুলোর মধ্যে ছিল সারেং বৌ ছবির ‘ওরে নীল দরিয়া’, নয়নমণির ‘চুল ধইরো না খোঁপা খুলে যাবে যে নাগর, সুজন-সখীর ‘সব সখীরে পার করিতে নেবো আনা আনা’, ঝিনুকমালার ‘তুমি ডুব দিও না জলে কন্যা’ ও নিশানের ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’।

এছাড়াও আরও কয়েকটি গানের কোলাজে নাচেন শিল্পীরা। অপু ‘মেয়েটি এমন’ ও ‘ধুম তা না’ গানে নেচেছেন।
অপুর নাচের ভিডিও:

ববিতা ও ফারুককে উৎসর্গ করা পুরো নৃত্য পর্বটি পরিচালনা করেছেন মাসুম বাবুল ও ইভান শাহরিয়ার সোহাগ।
এর আগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের প্রথম পর্বে তিনি ২০১৬ সালের চলচ্চিত্রের জন্য বিজয়ীদের পুরস্কৃত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জমে ওঠে শিল্পীদের পরিবেশনা। সাংস্কৃতিক পর্বের গানে অংশ নেন খুরশীদ আলম, এসডি রুবেল, প্রিয়াঙ্কা গোপ, প্রতীক হাসান, বেলাল খান, কোনাল। ছিল মৌর নৃত্য পরিবেশনাও। আর শেষ অংশে ছিলেন অপু ও চার চলচ্চিত্র জুটি।

এ জাতীয় আরও খবর

পদ্মা সেতুর পাশে মাটি সরানো ছিল ঠিকাদারের দায়িত্ব

হামে ৯৫ দিনে প্রাণ গেল ৬৬৬ শিশুর

যানজট কমাতে গাড়িবহর ছোট করেছি: প্রধানমন্ত্রী

ড্রোন আতঙ্কে দক্ষিণ কোরিয়ার শিবিরে উদ্বেগ

উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন