,

সৌদি নারীরা নোটারি করতে পারবেন

news-image

সৌদি আরবে নারীদের ড্রাইভিং করার অনুমতির পর এবার নোটারি করার অধিকার দেয়া হয়েছে । বিচার মন্ত্রণালয় জানিয়েছে ইতিমধ্যে ১২ জনকে নোটারি হিসেবে কাজ করার অনুমতি দেয়া হয়েছে এবং তারা কাজ করছেন । নোটারি হিসেবে যে কাজ করার এখতিয়ার থাকে যেমন সম্পত্তি বিনিময়ের দলিল দস্তাবেজ প্রত্যায়ন ইত্যাদি তারা করতে পারবেন ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারী সমাজের ইমেজ বৃদ্ধি এবং তেলের উপর নির্ভরশীলতা কমাতে এই উদ্যোগ নিয়েছেন । উল্লেখিত দুই সুযোগ সৃষ্টি হলেও কতগুলো কাজে নারীদের নিকটাত্মীয় পুরুষের সহযোগিতা নিতেই হবে । যেমন পাসপোর্ট নবায়ন, বিশেষ কিছু স্বাস্থ্যসেবা গ্রহণে নিকটাত্মীয় পুরুষের উপর নির্ভরশীল থাকতে হবে ।
সৌদি নারীরা গাড়ি চালানোর অনুমতি পায় গত ২৪ জুন । এই সুযোগ পেয়ে তারা মহাখুশি । উল্লেখ্য যুবরাজ মোহাম্মাদ রিয়াদ ও জেদ্দায় বেশ কয়েকটি মেয়েদের ড্রাইভিং শিক্ষার সেন্টার খোলারও অনুমোদন দিয়েছেন । ইয়ন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের