,

নারায়ণগঞ্জ সিটির ৩০ হাজার মানুষ তীব্র পানি সংকটে

news-image

ওয়াসার পাম্প বিকল হয়ে পড়ায় নারায়ণগঞ্জে আবারো দেখা দিয়েছে পানির সংকট। এতে বিপাকে পড়েছেন বন্দর উপজেলার দু’টি ওয়ার্ডের অন্তত ৩০ হাজার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, ওয়াসার উদাসীনতার কারণে এ সমস্যা তীব্র আকার ধারণ করেছে। তবে শিগগিরই পাম্প মেরামত করে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে নতুন করে পাম্প বসানোর পরামর্শ স্থানীয় প্রতিনিধিদের।

৬ মাস আগে ওয়াসার পাম্প বিকল হয়ে বন্দর উপজেলার ৫টি ওয়ার্ডে ৩ মাস পানি সরবরাহ ব্যাহত হচ্ছে নারায়ণগঞ্জে। পানির পাত্র নিয়ে রাস্তায় অপেক্ষা করা এখন নিত্ত-নৈমিত্তিক বিষয়। অপেক্ষা, ঢাকা ওয়াসা’র জরুরি পানি সরবরাহের গাড়ির।

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লক্ষণখোলায় সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে গত এক মাস ধরে পানির এ সংকট চলছে। স্থানীয় ওয়াসার পানির পাম্পটি বিকল হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এই দুই ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ, ওয়াসা কর্তৃপক্ষ পাম্প মেরামতে অবহেলা করছে। এছাড়া গাড়ি দিয়ে যে পরিমাণে পানি সরবরাহ করছে, তা চাহিদা মেটাতে যথেষ্ট নয়।

এলাকাবাসী জানান, দুইটা গাড়িতে পানি দিয়ে যায়। পুরো ওয়ার্ডে কি দুইটা গাড়ির পানি যথেষ্ট না। খাবার পানির অত্যন্ত সমস্যা। নদীর ওপার থেকে খাবার পানি আনতে হয়।
বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এরশাদুল কবির সোহেল বলেন, ‘ওয়াসা এমন একটা অবস্থানে আছে যে নাগরিক সেবা তো নাই তার ওপর প্রতি মাসে জনগণের ওপর বিপুল অংকের বিল চাপিয়ে দেয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ ন; ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন বলেছেন, নতুন একটা পাম্পের আবেদন করবো যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের এলাকার চাহিদা পূরণ হয়।’

লক্ষণখোলা পাম্প হাউসের পাম্প চালক নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, পাম্প মেরামতের কাজ খুব দ্রুত গতিতেই এগিয়ে চলছে। কাজ প্রায় হয়ে গেছে। আমাদের আর তিন দিন সময় লাগতে পারে এরমধ্যেই আমরা পাম্প মেরামতের পর পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।

গত পহেলা জুলাই, পানির দাবিতে ঢাকা-মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।   সূত্র : সময় টেলিভিশন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের