,

শেরপুরের জোড়া মাথার কন্যাশিশুদের দেখবেন রাবেয়া রোকেয়ার বিদেশি চিকিৎসকরা

news-image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়ার চিকিৎসায় বিদেশের যেসব চিকিৎসক নিয়োজিত, সেসব চিকিৎসকদের দিয়েই দেখানো হবে শেরপুরে জন্মগ্রহণকারী জোড়া মাথার কন্যাশিশুদের।

গত ৭ জুলাই সিজারিয়ানের মাধ্যমে শেরপুর শহরের মাধবপুরস্থ হেলথ অ্যান্ড নার্সিং হোমে জন্ম হয় তাদের। বর্তমানে তারা সেখানেই আছেন।

শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উপদেষ্টা মঙ্গলবার দুপুরে এ প্রতিবেদককে জানান, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে রাবেয়া-রোকেয়ার চিকিৎসকরা আসছেন। তাদের দিয়েই শেরপুরের শিশুদের দেখানো হবে। এরই মধ্যে শিশুদের অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়ে সেসব তথ্য ও শিশুদের ছবি ইমেইলযোগে পাঠানো হয়েছে বিদেশি চিকিৎসকদের কাছে।

আগস্টেই শিশুদের ঢামেকে আনা হবে বলে জানান তিনি।

শেরপুর সদর উপজেলার দক্ষিণ চাপাতলী গ্রামে বসবাস শিশুদের বাবা-মায়ের। তাদের নানা আমিনুল ইসলাম এ প্রতিবেদককে জানান, তার মেয়ে রেহেনা (২৩) সংসারি হয়েছে তিন বছর হলো। এটাই তার প্রথম সন্তান। রেহেনার স্বামী স্থানীয় রিকশা চালক। শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং বাঁচা-মরা নিয়ে তারা অনেক উদ্বিগ্ন। চিকিৎসা করানোর মতন আর্থিক সামর্থও তাদের নেই। হাসপাতালের বিলও তারা এখন পর্যন্ত পরিশোধ করতে পারেননি।

ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ২৪ মাস বয়সী জোড়া মাথার রাবেয়া-রোকেয়ার চিকিৎসা চলছে ২০১৭ সালের ২০ নভেম্বর থেকে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তাদের একাধিক জটিল ও অত্যন্ত ব্যয়বহুল অপারেশন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাবেয়া-রোকেয়ার চিকিৎসার ব্যয়ভার বহন করছেন। খুব শীঘ্রই আরও একটি অপারেশন হবার কথা রয়েছে তাদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের