,

ধামইরহাটে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

news-image

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান বাবু (৪৫) মঙ্গলবার সকালে মারা গেছেন। তিনি আড়ানগর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজা, ইউসুফ ও মারুফ নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, জমি নিয়ে সোমবার বিকেলে আড়ানগর উচ্চ বিদ্যালয় এলাকায় মশিউরের সঙ্গে প্রতিবেশী হামিদুল ইসলামের ছেলে রাজার ঝগড়া বাধে। একপর্যায়ে রাজাসহ বেশ কয়েকজন মিলে মশিউরকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, ছুরিকাঘাতের খবর পেয়ে সোমবারই তিনজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা