,

শীতলক্ষ্যায় ট্রলারের ছাদ থেকে পড়ে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার

news-image

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারের ছাদ থেকে পড়ে নিখোঁজের ২ দিন পর চার যাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে শীতলক্ষ্যা নদীর নিতাইগঞ্জ এলাকা থেকে লাশ গুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ওসমান গনি দ্বীন ইসলাম, ইমন ও জনি।

তাদের বাড়ি বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুর এলাকায়। নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ওসি নেওয়াজ উদ্দিন আহমেদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে দ্বীন ইসলাম ও ইমনের স্বজনরা এসে লাশ শনাক্ত করেছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল ফেরিঘাট থেকে মদনগঞ্জগামী একটি ট্রলার শীতলক্ষ্যা নদী পারি দেয়। এসময় ট্রলারের ছাদে প্রায় ৬০-৭০ জন যাত্রী ছিল। ঘাট থেকে কিছু দূরে যাওয়ার পরই অতিরিক্ত যাত্রীর চাপে ট্রালারটি ছাদে উঠায় ট্রলারের ছাদ ভেঙে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। খবর পেয়ে রাত থেকেই নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে শীতলক্ষ্যা নদীতে উদ্ধার অভিযান চালায়। পড়ে মঙ্গলবার সকালে নিখোঁজ চার জনের লাশ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সাভিস ও ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে দ্বীন ইসলাম ও ইমনের স্বজনরা এসে লাশ শনাক্ত করেছে। ওসমান গনি ও জনির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ইনসপেক্টর নেওয়াজ উদ্দিন আহমেদ জানান, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। আমাদের উদ্ধার অভিযান অব্যহত আছে। আরো কোনও লাশের সন্ধান পাওয়া গেলে তা উদ্ধার করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের