,

ইন্দোনেশিয়ায় মম

news-image

বিনোদন প্রতিবেদক: আজ নাটকের শুটিং তো কাল চলচ্চিত্রের শুটিং। সমান তালেই নাটক ও সিনেমার অভিনয় নিয়ে ব্যাস্ত সময় পার করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমার শুটিং করেছেন মম। সিনেমার শুটিং শেষ করেই উড়াল দিয়েছেন ইন্দোনেশিয়া। না, সিনেমায় না সেখানে কয়েকটি নাটকের শুটিং করছেন এই অভিনেত্রী।

গত ৭ জুলাই রাতের ফ্লাইটে ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছান মম। সেখানে বি ইউ শুভ এবং সাখাওয়াত মানিকের পরিচালনায় কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি। নাটগুলোতে মমর বিপরীতে থাকবেন জিয়াউল ফারুক অপূর্ব ও এস এন জনি।

ইন্দোনেশিয়া যাওয়ার আগে গেল ৬ ও ৭ জুলাই সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় মম ‘সাদা ফুল’ নাটকের কাজ শেষ করেছেন। চলতি মাসে নজরুল ইসলাম রাজু, সকাল আহমেদ, হিমেল আশরাফ, ইমরাউল রাফাতের নির্দেশনায় কোরবানির ঈদের নাটকের কাজ শুরু করবেন বলেও জানান মম। এদিকে আগামী সেপ্টেম্বরে ‘বালিঘর’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেওয়ার কথা আছে তার।

গেল ঈদে শিহাব শাহীন পরিচালিত ‘শেষ পর্যন্ত’ নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এই নাটকের তার বিপরীতে ছিলেন জিয়াউল ফারুক অপূূর্ব। প্রেমের গল্পের অন্যরকম এক উপস্থাপনা ছিল ‘শেষ পর্যন্ত’ নাটকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের