,

থাই কিশোরদের উদ্ধারে তৃতীয় দিনের অভিযান চলছে

news-image

নিউজ ডেস্ক : ডুবুরি এবং উদ্ধারকর্মীরা থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোরদের বাকি পাঁচজনকে উদ্ধারে মঙ্গলবার তৃতীয় দিনের মতো অভিযান শুরু করেছেন। আটকে পড়া মোট ১২ কিশোর ফুটবলার এবং তাদের কোচের মধ্য থেকে ইতোমধ্যে আটজনকে উদ্ধার করা হয়েছে। বাকি আছেন তাদের কোচ সহ আরও চার কিশোর। থাই নৌবাহিনীর একজন উদ্ধারকারী কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন।

এর আগে গত দুইদিনের অভিযানে আটকে পড়া কিশোরদের মধ্য থেকে আটজনকে উদ্ধার করা হয়। চার কিলোমিটার গুহার ভেতরে এখনও আটকে থাকা বাকিদের উদ্ধারে চূড়ান্ত অভিযান চলছে।

উদ্ধারকাজের তৃতীয় দিনে আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুততার সাথে কাজ শেষ করার চেষ্টা চলছে।

সোমবার স্থানীয় সময় রাতে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজের সমাপ্তির পর এই উদ্ধারাভিযানের কমান্ডার নারঙ্গসাক ওসোত্থানাকর্ন জানিয়েছিলেন, তৃতীয় দিনের কাজ শুরু হতে আনুমানিক বিশ ঘণ্টা লাগতে পারে। তবে এর পুরোটাই নির্ভর করে আবহাওয়া এবং পানির হ্রাস-বৃদ্ধির ওপর।

চূড়ান্ত এই উদ্ধারাভিযানে সর্বোচ্চ ঝুঁকি নিতে হতে পারে উদ্ধারকর্মী এবং ডুবুরিদের।

এদিকে, গুহা থেকে উদ্ধার পাওয়া আট কিশোরকে চিয়াং রাই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আটক অবস্থায় তারা কোনো সংক্রমণের শিকার হয়েছে কি না সে বিষয়টি পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা।

তবে তাদের অবস্থা এখন উন্নতির দিকে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি