,

নিউইয়র্কের রাস্তায় বলিউডের জনপ্রিয় গানের তালে নাচেন তিনি

news-image

নিউজ ডেস্ক : নিউইয়র্কের রাস্তায় একের পর এক বলিউডের গান বাজছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে নাচছেন তিনি। উদ্দেশ্য অর্থ উপার্জন। ইউটিউবার কিউ পার্কের এই অভিনব উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে নিউইয়র্কে।

জানা গেছে, সম্প্রতি কিউ নিজের ইউটিউব চ্যানেলে এই ভিডিও পোস্ট করে সারা বিশ্বের ভক্তদের নজর কেড়েছেন। সাড়ে তিন মিনিটের ভিডিওতে দেখা গেছে, নিউইয়র্কের রাস্তার মোড়ে মোড়ে এই ইউটিউবার কর্পোরেট পোশাকে ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’, ‘ছাম্মাক ছাল্লো’ থেকে শুরু করে ‘প্রেমরতন ধন পাওয়ো’-র মত হিট বলিউডি গানের তালে তালে নেচে চলেছেন। নাচের ছলাকলার মধ্যে দিয়েই চলছে অর্থের আবদার।

তবে এ ঘটনা প্রথমবারের মতো নয়। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের চাকরির নিশ্চয়তা ছেড়ে ইউটিউবিংকে পেশা হিসেবে বেছে নিয়ে কিউ এর আগেই আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এসেছিলেন। বিষয়ের অভিনবত্বের কারণেই তিনি দর্শক মহলে সাড়া ফেলে দেন।

তার আত্মপ্রকাশের ভিডিওটিতে কিউ ধরেছিলেন, নারীদের পোশাক পরে নিউইয়র্কের রাস্তায় প্রায় ১০ ঘণ্টা কাটানোর সময়ে মানুষ কী ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে তারই কিছু অংশ। ভিডিওটি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগের মাধ্যমে এই মুহূর্তে কিউ এর ভক্ত সংখ্যা ৩০ লাখেরও বেশি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে