,

বিএফইউজে নির্বাচনে বাধা নেই

news-image

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৯ জুলাই) ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহানের আদালত এ আদেশ প্রত্যাহার করেন। ফলে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা থাকছে না।

এর আগে, শুক্রবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, বৃহস্পতিবার (৫ জুলাই) ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান এ নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন।

ওই সময় ঢাকার প্রথম শ্রম আদালতের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হানিফ জানান, মামলায় বাদী পক্ষ অভিযোগ করেন ভোটার তালিকা থেকে ২৬ জনকে বাদ দেয়া হয়েছে। যা শ্রম আইনের লঙ্ঘন।

অপরদিকে, সদস্যপদ দেয়া থেকে বঞ্চিত করা হয়েছে ২০০ জনকে। এ বিষয়ে তারা একটি অভিযোগ করেছেন যা এখনও মীমাংসা হয়নি। এ কারণেই তারা নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেছিলেন। শুক্রবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের