,

চট্টগ্রামে চিকিৎসক ধর্মঘট স্থগিত

news-image

চট্টগ্রামে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মালিক সমিতির ডাকা ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার  দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বেসরকারি মালিক সমিতির সাধারন সম্পাদক ডা. লিয়াকত আলী।

প্রশাসনের আশ্বাসে এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানান ডা. লিয়াকত।

প্রশাসন কী আশ্বাস দিয়েছে জানতে চাইলে এই চিকিৎসক বলেন, চিকিৎসক ও হাসপাতাল-ক্লিনিকগুলো যে সব দাবি জানিয়েছে তা বিবেচনার করার আশ্বাস দিয়েছে প্রশাসন। এ কারণে এবং রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে তারা আপাতত ধর্মঘট স্থগিত করা হলো। খবর ৭১ টিভি ও সারাবাংলা

প্রসঙ্গত, ভুল চিকিৎসায় আড়াই বছরের শিশু রাইফার মৃত্যুতে অভিযুক্ত চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই প্রতিবাদে সেখানকার সব বেসরকারি হাসপাতালের সেবা বন্ধ ঘোষণা করেছে মালিকরা।

এর আগে ‘ভুল চিকিৎসায়’ রাইফার মৃত্যু হয়েছে অভিযোগ করে বিক্ষোভ করেন সাংবাদিকরা। পরে ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি কমিটি করে দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও এ ঘটনার তদন্ত করে।

সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটি গত বৃহস্পতিবার রাতে তাদের প্রতিবেদন দেয়, যাতে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সিভিল সার্জনের কমিটির প্রতিবেদনে বলা হয়, “রাইফা যখন তীব্র খিঁচুনিতে আক্রান্ত হয় তখন সংশ্লিষ্ট চিকিৎসকদের অনভিজ্ঞতা ও আন্তরিকতার অভাব পরিলক্ষিত হয় এবং ওই সময়ে থাকা সংশ্লিষ্ট নার্সদের আন্তরিকতার অভাব না থাকলেও এ রকম জটিল পরিস্থিতি মোকাবেলা করার মতো দক্ষতা বা জ্ঞান কোনোটাই তাদের ছিল না।

“শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী শিশুটিকে যথেষ্ট সময় ও মনোযোগ সহকারে পরীক্ষা করে দেখেননি। ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেব শিশুটির রোগ জটিলতার বিপদকালীন সময়ে আন্তরিকতার সাথে সেবা প্রদান করেননি বলে শিশুর পিতা-মাতা যে অভিযোগ উত্থাপন করেছেন, যাহা এই তিন চিকিৎসকের বেলায় সত্য বলে প্রতীয়মান হয়।”

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর