,

এবার ট্রেন স্টেশনে বসে হস্তমৈথুন, পুলিশে অভিযোগ তরুণীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক: চলন্ত বাসের পর এবার ভরা স্টেশন। ফের প্রকাশ্যে হস্তমৈথুনের ঘটনা। এবার ঘটনাস্থল ভারতের ব্যান্ডেল স্টেশন। সেখানেই মহিলাদের দেখে এই কাজ করছিল এক মধ্যবয়স্ক ব্যক্তি। ফেসবুক লাইভ করে সেই বিকৃতকামীকে সামনে আনলেন এক তরুণী।

জানা যাচ্ছে, রোববার হাওড়াগামী লোকাল যখন ব্যান্ডেল স্টেশনে দাঁড়ায় তখন মহিলাদের লক্ষ্য করে ওই মধ্যবয়স্ক ব্যক্তি কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। প্রথমে মহিলারা দেখেও কোনও প্রতিবাদ করেননি। এই সময় প্রকাশ্যেই হস্তমৈথুন শুরু করে মধ্য পঞ্চাশের ওই ব্যক্তি। তখনই এক তরুণী নিচে নেমে আসেন। ফেসবুক লাইভ শুরু করেন।

তারা জানাচ্ছেন, আজকাল সকলেই প্রমাণ চান। মুখের কথা কেউ বিশ্বাস করতে চান না। তাই একেবারে হাতেনাতে প্রমাণ দিতেই প্রযুক্তির দ্বারস্থ হন তিনি। ফেসবুক লাইভ করা শুরু করেন তিনি। সে সময় রেল পুলিশ কাছাকাছিই ছিল। তরুণীকে ভিডিও করতে দেখে তারা এগিয়ে আসেন। অন্যান্য মহিলারাও সেই সময় প্রতিবাদ শুরু করেন। এরপরই পুলিশ ওই ব্যক্তিকে ধরতে যায়। কিন্তু কোনওক্রমে সে পালিয়ে যায়। চলন্ত ট্রেনে উঠে পড়ে। এরপর ওই ব্যক্তির আর হদিশ মেলেনি।

তবে পুলিশ জানাচ্ছে, ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। বর্ধমান জিআরপিকে পুরো বিষয়টি জানানো হয়েছে।

কিছুদিন আগেই চলন্ত বাসে তরুণীদের লক্ষ্য করে হস্তমৈথুন শুরু করেছিল এক মধ্যবয়স্ক ব্যক্তি। সেবারও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই ঘটনা সকলের সামনে তুলে আনেন দুই তরুণী। ভাইরাল হয় ভিডিও। গোটা রাজ্যেই রীতিমতো প্রতিবাদের ঝড় ওঠে। পরে ওই ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর