,

সাময়িক স্থগিত থাইল্যান্ডের গুহার সেই উদ্ধার অভিযান

news-image

অনলাইন ডেস্ক: সাময়িক স্থগিত করা হয়েছে থাইল্যান্ডের গুহায় আটকে পড়ার কিশোর ফুটবল দলের সেই উদ্ধার অভিযান। পরর্তী ১০ থেকে ২০ ঘণ্টার মধ্যে পুনরায় এই অভিযান শুরু হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

উদ্ধার অভিযান পরিচালনা কমিটির প্রধান নরনগ্যাসক ওসাতানকর্ন বলেন, ‘আমাদের কাজ এখনো শেষ হয়নি। তবে বাকী কাজটুকু সফলভাবে শেষ করার জন্য কিছু সময়ের প্রয়োজন সে কারনেই বিরতি দেয়ায় হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে ঠিক কখন থেকে পরবর্তী উদ্ধার অভিযান শুরু হবে তা এখনই বলতে পারছি না। তবে সেটা ১০ থেকে ২০ ঘণ্টার মধ্যেই হবে বলে আশা করছি।’

উল্লেখ্য, উত্তর থাইল্যান্ডের একটি গুহার ভেতর আটকে পড়া কিশোর ফুটবল দলের ৪ জনকে উদ্ধার করে বাইরে আনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এই সম্পর্কে থাই নৌ বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, আমরা প্রথমে ৬ জনকে বের করে আনার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমার ৪জন কিশোরকেই উদ্ধার করে আনতে পেরেছি।

প্রায় দুই সপ্তাহ ধরে থাইল্যান্ডের একটি গুহায় ১২জন কিশোর ফুটবালার তাদের ২৫ বছর বয়সী কোচ আটকে থাকার পর ভারী বৃষ্টির পর গুহার ভেতর পানির উচ্চতা আরও বেড়ে যেতে পারে এমন আশংকায় রবিবার এই উদ্ধার অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। এতে অংশ নিয়েছেন মোট ৯০জন ডুবুরি। যাদের মধ্যে ৫০জন বিদেশেী রয়েছেন।

এ জাতীয় আরও খবর

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক