,

কিশোরের মূত্রনালীতে আটকে যায় চার্জার! এরপর…

news-image

নিজের যৌনাঙ্গের ব্যাপারে কৌতূহল থেকে একটি ফোনের চার্জারের মাথা কেটে ফেলে এক কিশোর এবং তারটিকে নিজের যৌনাঙ্গের মূত্রনালির ভেতরে ধীরে ধীরে প্রবেশ করায়। সে ২০ সেন্টিমিটার তার প্রবেশ করাতে সক্ষম হয়। কিন্তু এরপর বের করতে গিয়ে বাধে বিপত্তি। এ অবস্থায় সে নিজের বাবা-মাকে এ ঘটনা জানায় এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি চীনের এমনি এক আশ্চর্যজনক ঘটনার জন্ম দিয়েছে ১৩ বছর বয়সী এক কিশোর। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা দেখেন, তার যৌনাঙ্গ দিয়ে মূত্রথলিতে প্রবেশ করানো হয়েছে এক ফোনের চার্জার। খবর আইএফএলসায়েন্স।

হাসপাতালের চিকিৎসকরা তারটিকে লুব্রিকেন্ট দিয়ে পিচ্ছিল করে বের করে আনার চেষ্টা করেন। কিন্তু তারা তো সফল হনইনি, বরং ছেলেটি বেশ ব্যথা পায়। এরপর তাকে হারবিন চিলড্রেন’স হসপিটালে স্থানান্তর করা হয়। সে হাসপাতালের ইউরোলজিস্ট ড. ঝু লিয়ান আরও কিছু পরীক্ষা করেন।

পরীক্ষার পর জানা যায়, তারটি ওই কিশোরের মূত্রথলির ভেতরে গিয়ে পেঁচিয়ে যায় এবং গিঁট লেগে যায়, এ কারণে টেনে তা বের করা যাচ্ছিল না।

এরপর পরিস্থিতির জটিলতা বুঝতে পেরে চিকিৎসকরা অস্ত্রোপচার করেন। তারা মূত্রথলি কেটে এর ভেতর থেকে তারের গিঁট লাগা অংশটি অপসারণ করেন। বাকি অংশটি তার মূত্রনালি দিয়েই বের করে আনা হয়। দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর বাড়ি ফিরে যায় কিশোরটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের