,

বাঁচানো গেল না সেই মালাকে!

news-image

ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নের অ্যাসিডদগ্ধ তানজিম আক্তার (মালার) মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সিটি হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতালটির বার্ণ ইউনিটের প্রধান অধ্যাপক মো. শহিদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। এসিডদগ্ধ মালা ( ১৫) ওই গ্রামের বাসিন্দা হেলাল রাঢ়ীর মেয়ে।

গত (১৪ মে) সোমবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের খুশিয়া গ্রামে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় দুই বোনের উপর এসিড নিক্ষেপ করে অপু নামের এক ছেলে। অ্যাসিডে তানজিমের শ্বাসনালি পুড়ে যাওয়ার পাশাপাশি এক চোখ, এক কান ও নাকের খানিকটা গলে যায়। আরেক চোখের অবস্থাও ভালো ছিল না। মুখ থেকে বুকের নিচ পর্যন্ত গভীরভাবে দগ্ধ হয়।

চিকিৎসকেরা জানান, তানজিমের শ্বাসনালিসহ শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়। তানজিমকে প্রথমে রাজধানীর মিরপুরে অ্যাসিড সারভাইভরস ফাউন্ডেশন (এএসএফ) হাসপাতালেই ভর্তি করা হয়। পরে রাজধানীর সিটি হাসপাতালে নেওয়া হয়।

ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল তানজিম। সেখানেই শনিবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তানজিম ও মারজিয়ার বাবা মো. হেলাল রাঢ়ী চট্টগ্রামে রংমিস্ত্রির কাজ করেন। তানজিম এ বছর এসএসসি পাস করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগীর আলী জানান, ময়নাতদন্তের পর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, অভিযুক্ত অপুকে ২৬ মে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন কারাগারে আছেন। পুলিশের কাছে অপু এসিড সন্ত্রাসের দায় স্বীকার করেছেন। মামলার ধারা অনুযায়ী তার যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হতে পারে।

উল্লেখ্য, প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ভোলায় দুই বোনর উপর এসিড নিক্ষেপ করে অপু নামের এক ছেলে। গত(১৪মে) সোমবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের খুশিয়া গ্রামে এঘটনা ঘটে। পরদিন ভোলা সদর মডেল থানায় তানজিমের মা মামলা করেন।এসিডদগ্ধ দুইবোন মালা ( ১৫) ও মারজিয়া (৭) ওই গ্রামের বাসিন্দা হেলাল রাঢ়ীর মেয়ে

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের