,

উন্নত চিকিৎসার জন্য তরিকুলকে ঢাকায় নেওয়া হয়েছে

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : ছাত্রলীগের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুলের শারীরিক অবস্থার উন্নতি হয়নি এক সপ্তাহেও। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। রবিবার সকালে একটি অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকায় রওনা হয়। শনিবার রাতে পরীক্ষা- নীরিক্ষা শেষে তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন তার চিকিৎসক ডা. সাঈদ আহমেদ। তার পায়ে অস্ত্রপচার করতে হবে বলেও জানান তিনি।

তরিকুলের তত্ত্বাবধানকারী চিকিৎসক ডা. সাঈদ আহমেদ বলেন, ‘তরিকুলের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। তার পা এবং কোমরের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পায়ে অস্ত্রপচার করতে হবে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’ তরিকুলের সঙ্গে থাকা সহপাঠীরা জানান, এক সপ্তাহ চিকিৎসার পরও তরিকুলের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পায়ে অস্ত্রপচারের জন্য তরিকুলকে ঢাকায় নেওয়া হচ্ছে।

তরিকুলের ছোট বোন ফাতেমা খাতুন জানান, দরিদ্র পরিবারের মানুষ তারা। বাবা একজন কৃষক। পরিবারে তিন ভাই-বোন পড়ালেখা করেন। তার ভাইয়ের চিকিৎসার জন্য প্রতিদিন
প্রায় পাঁচ হাজার টাকা প্রয়োজন হচ্ছে। এত টাকা আমরা কোথায় পাবো? আমার ভাইয়ার খুব কষ্ট হচ্ছে।’

উল্লেখ্য গত ২ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে পতাকা মিছিল।বের করলে ছাত্রলীগ হামলা চালায়। এতে ১৫
জন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে তরিকুলকে ধাওয়া দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা রামদা, হাতুড়ি, লোহার পাইপ ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। আঘাতে তরিকুলের ডান পায়ের হাড় ভেঙ্গে যায়।

এ ছাড়া মাথায় গুরুতর জখম হয়। পরে পুলিশ উদ্ধার করে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন পর তাকে নগরীর রয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসক তরিকুলকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর