,

সাভারে দুর্ধর্ষ ডাকাতি, বাধা দেওয়ায় গৃহবধূকে ধর্ষণ

news-image

সাভার প্রতিনিধি: সাভারে একটি শ্রমিক কলোনির চারটি পরিবারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় এক গৃহবধূকে ধর্ষণ করেছে ডাকাতরা। পাশাপাশি আরেকজন পোশাক শ্রমিককেও ধর্ষণের চেষ্টা করেছে তারা।

আজ রোববার ভোর রাত ৪টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় জনৈক মাহিনুর ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় আটজনকে পিটিয়ে গুরুতর আহত করে ডাকাতরা। একই সঙ্গে ওই চারটি পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতি হওয়া ওই পরিবারের সদস্যরা জানায়, রাজাঘাট এলাকায় মাহিনুর ইসলামের ভাড়া দেওয়া একটি শ্রমিক কলোনিতে বসবাস করে আসছিলো কয়েকটি পরিবার। ভোর রাতে ১৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে চারটি পরিবারের পুরুষদের সবাইকে একটি ঘরে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে রাখে। ডাকাতরা তাদের থেকে নগদ ৫০ হাজার টাকা, কয়েক ভরি স্বর্ণালঙ্কার,তিনটি অটোরিকশা, কয়েকটি টেলিভিশন, বেশ কয়েকটি মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে।

এ সময় বাধা দেওয়ায় ডাকাতরা এক গৃহবধূকে (১৯) ধর্ষণ করে ও আরেক পোশাক শ্রমিককে (২৭) ধর্ষণের চেষ্টা করে। পরে চলে যাওয়ার সময় ডাকাতরা ওই চারটি পরিবারের সোহাগ সরদার (২৫), ভোলা মিয়া (৩০), নাজমুল বেপারী (৫০), শহিদুল্লাহসহ আটজনকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি ওষুধ ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে। এ ঘটনায় ওই শ্রমিক কলোনির আশেপাশের বাড়িতে চরম আতঙ্ক বিরাজ করছে বলেও জানান ডাকাতি হওয়া ওই পরিবারের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর