,

চিকিৎসার জন্য ঢাকার পথে রাবি শিক্ষার্থী তরিকুল

news-image

ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের হাতুড়ি ও লাঠিপেটায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

গত এক সপ্তাহেও তার অবস্থার উন্নতি না হওয়ায় এবং পায়ে অস্ত্রপচারের জন্য তাকে ঢাকায় স্থানান্তরিত করা হচ্ছে বলে জানান তার বন্ধু মতিউর রহমান।

তিনি জানান, রোববার সকালে তরিকুলকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় উদ্দেশ্যে রওনা হয়েছে।

এর আগে শনিবার রাতে পরীক্ষা-নিরীক্ষা শেষে তরিকুলকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন তার চিকিৎসক ডা. সাঈদ আহমেদ। তরিকুলের পায়ে অস্ত্রপচার করতে হবে বলেও জানান তিনি।

তরিকুলের তত্ত্বাবধানকারী চিকিৎসক ডা. সাঈদ আহমেদ বলেন, ‘তরিকুলের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। তার ডান পা একদম ভেঙে গেছে এবং মেরুদণ্ডের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পায়ে অস্ত্রপচার করা জরুরি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিতে বলা হয়েছে।’

প্রসঙ্গত, গত ২ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে পতাকা মিছিল বের করলে ছাত্রলীগ হামলা চালায়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে তরিকুলকে ধাওয়া দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা রামদা, হাতুড়ি, লোহার পাইপ ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। আঘাতে তরিকুলের ডান পায়ের হাড় ভেঙে যায়। এছাড়া হাতুড়ির আঘাতে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর অসুস্থ অবস্থাতেই দুই দিনের মাথায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। পরে তাকে নগরীর রয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসক তরিকুলকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর