,

শাকিবকে নিয়ে গুঞ্জন : ঘটনার সত্যতা প্রকাশ করেছেন বুবলি

news-image

বিনোদন ডেস্ক।। শাকিব খানের বিপরীতে ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমায় অভিনয় করছেন না চিত্রনায়িকা বুবলি। গণমাধ্যমে এমন খবর প্রকাশ পেয়েছে। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন প্রযোজক সেলিম খান। এবার ঘটনার সত্যতা প্রকাশ করেছেন বুবলি।
গত ২৬ জুন অনুষ্ঠিত হয় শাপলা মিডিয়ার প্রযোজনায় শাহিন সুমনের পরিচালনায় ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ নামের একটি চলচ্চিত্রের মহরত। চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা বুবলির সঙ্গে কথা চূড়ান্তও হয় নির্মাতা প্রতিষ্ঠানের। কিন্তু মহরতের পরপরই চিত্রনায়িকা বুবলি জানালেন, চলচ্চিত্রটি তার করা হচ্ছে না।

সিনেমাপাড়ায় গুঞ্জন উঠেছে-বিয়ে করে ফেলেছেন শাকিব-বুবলি। দু’জনের ভুল বোঝাবুঝির জেরেই সিনেমাটি ছেড়েছেন বুবলি। প্রযোজক সেলিম খানও বলছেন- শাকিব-বুবলির নামে অপপ্রচারের ফলেই বুবলি সিনেমা ছেড়েছেন এমন সংবাদ প্রকাশ পেয়েছে। তবে সিনেমা ছাড়ার বিষয়টিকে সত্য বলেই স্বীকার করেছেন বুবলি। সেই সঙ্গে এর সঙ্গে সংশিল্পষ্ট গুঞ্জনগুলোকে স্রেফ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
বুবলি বলেন, ‘এসব কথা নেহায়েতই গুজব এবং ভিত্তিহীন। বারবার একই কথাই মিডিয়ায় আমাকে বলতে হচ্ছে। জুটিপ্রথা গড়লেই যে সবসময় নায়ক-নায়িকা বিয়ে করে তা নয়, মাঝে মাঝে দু’একটা ব্যতিক্রম হলেও সবসময় এটা হয় না। এটা দর্শক ও সমালোচকদের বুঝতে হবে।’

মহরতে পর শাকিবের বিপরীতে সিনেমাটি থেকে সরে আসা প্রসঙ্গে বুবলি বলেন, ‘আমি আসলে একই প্রযোজনা প্রতিষ্ঠানের আরেকটি সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। সেটাই আগে করার কথা ছিলো। হঠাৎ এ সিনেমাটার ব্যাপারে প্রযোজনা সংস্থার আগ্রহী হওয়ায় মহরত অনুষ্ঠানটা হয়েছে। কিন্তু একই সময়ে একের অধিক সিনেমাতে আমার কাজ করা হয়নি এখনও। কারন আমি একটি কাজ শেষ করে কিছু সময় নিয়ে আরেকটা সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করি। তাই এমন সিদ্ধান্ত।’
বুবলি জানান, কিছুদিনের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানাবেন।
এদিকে চলচ্চিত্রটির পরিচালক শাহিন সুমন এ প্রসঙ্গে বলেন, ‘আমি শুটিংয়ে আহত হয়েছি। খুব বেশি কিছু বলতে পারছি না। শুধু এতটুকু বলছি, সিনেমার গল্প ও নাম বদলে নতুন করে আয়োজন করা হতে পারে, তাতে অভিনয় করবেন বুবলি। তবে এখনই কোন কিছু নিশ্চিত নয়।’ উৎস : একুশে টেলিভিশন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর