,

গৃহবধূর মরদেহ রেখে পালালো হাসপাতাল কর্তৃপক্ষ

news-image

রংপুরে আধুনিক হাসপাতালে অস্ত্রোপচারের পর রক্ত দিতে গিয়ে নাছিমা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মচারীসহ সকলেই। শনিবার রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ক্লিনিক থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহতের মামী ইছারন বেগম জানান, রংপুরের কাউনিয়া উপজেলার বেইলী ব্রিজ এলাকার মনু মিয়ার স্ত্রী নাছিমা বেগম জরায়ুতে টিউমার অপারেশন করানোর জন্য গত বৃহস্পতিবার বিকেলে নগরীর ধাপ সাগরপাড়া এলাকার আধুনিক হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। শনিবার দুপুর ২টার দিকে নাছিমার শরীরে এক ব্যাগ রক্ত দেয়া হয়। রক্ত দেবার সময় নাছিমার অবস্থার অবনতি ঘটতে থাকে। একপর্যায়ে বিকেল ৪টার দিকে ক্লিনিকেই মারা যান নাছিমা।

এদিকে নাছিমার মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ অন্যত্র নিয়ে যাবার চেষ্টা করলে তার স্বজনরা বাধা দেন। ফলে মরদেহ ফেলে রেখেই মালিক, কর্মকর্তা ও কর্মচারী সকলেই পালিয়ে যান।

খবর পেয়ে রাত ৮টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে জানতে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিঞা সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের