,

ভাগ্য ভালো যে মেয়েটাকে কেউ পাথর মারেনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক: কপালে টিপ পরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মাদরাসা থেকে বহিষ্কার করেছে মাদরাসা কর্তৃপক্ষ। মেয়েটি একটি শর্ট ফিল্মে অভিনয় করার জন্য অ্যাসাইনমেন্ট হিসেবে কপালে টিপ পরেছিল। ভারতের উত্তর কেরালায় এ ঘটনা ঘটেছে। মেয়েটির বাবা উম্মর মালায়িল বলেছেন, ভাগ্য ভালো যে মেয়েটাকে কেউ পাথর মারেনি।

ফেসবুকে মেয়েটির বাবার এ-সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয়েছে। পোস্টটিতে সাড়ে সাত হাজার লাইক পড়েছে। শেয়ার হয়েছে ২ হাজার ৭০০ বার।

উম্মর তার ফেসবুক পোস্টে লিখেছেন-তার মেয়ে একাডেমিক ও একাডেমিক বহির্ভূত কার্যক্রমে দারুণ পারদর্শীতা দেখালেও তাকে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে। যে কারণে তাকে বহিষ্কার করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তার অপরাধ সে কপালে বিন্দি (টিপ) পরেছিল।

‘লেখাপড়ার পাশাপাশি তার ১০ বছর বয়সী মেয়ে নাচ-গানেও অনেক ভালো। স্কুল ও মাদরাসা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সে অনেকগুলো পুরষ্কার পেয়েছে।’ পোস্টে আরও উল্লেখ করেন উম্মর।

মাদরাসা কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ করায় অনেকে উম্মারকে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন।

মন্তব্যে একজন লিখেছেন-মাদরাসা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়ে ভুল করেনি। কারণ, কপালে টিপ পরা অনৈসলামিক ও শরিয়া আইনের পরিপন্থী।সূত্র: জি নিউজ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের