,

পোড়া ইটের ব্যবহার ২০২০ সালের মধ্যে বন্ধ

news-image

নির্মাণকাজে পোড়া ইটের ব্যবহার ২০২০ সালের মধ্যে বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শনিবার পোড়ানো ইটের বিকল্প বিষয়ে সহায়ক নীতি-নির্ধারণে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল মিলনায়তনে প্রোমোটিং সাসটেইনেবল বিল্ডিং ইন বাংলাদেশের ব্যানারে এ সেমিনারের আয়োজন করা হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, ‘কৃষিজমি নষ্ট করে শুধু ইটভাটা নয়, শিল্পকারখানাও স্থাপন বা বাড়িঘর নির্মাণ করা যাবে না। এ জন্য সরকার নগর ও অঞ্চল পরিকল্পনা আইন প্রণয়ন করতে যাচ্ছে। এ আইন প্রণয়ন হলে জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যাবে।’

গণপূর্তমন্ত্রী বলেন, ‘ইট তৈরি করতে গিয়ে ভূপৃষ্ঠের উপরিভাগের মাটি নষ্ট করে ফেলা যাচ্ছে। এতে কৃষিজমি নষ্ট হচ্ছে এবং উৎপাদন কমে যাবে। দেশ ভবিষ্যতে খাদ্যসংকটে পড়বে। সরকার ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন করেছে। সংশোধিত এ বিধিমালায় পোড়া ইটের ব্যবহার নিয়ন্ত্রণের শর্ত আরোপ করা হয়েছে। নির্মাণকাজে পোড়া ইটের ব্যবহার ২০২০ সালের মধ্যে বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জন করতে হলে সকলকে সচেতন হতে হবে।’ পোড়া ইটের বিকল্প হিসেবে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) স্যান্ড-সিমেন্ট ব্লক উদ্ভাবন করেছে। পোড়া ইটের চেয়ে এ ব্লক অধিক সাশ্রয়ী এবং টেকসই বলেও জানান মন্ত্রী।

মোশাররফ হোসেন বলেন, ‘সরকার কৃষিজমি সুরক্ষায় সচেষ্ট রয়েছে। মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। এখানে কোনো কৃষিজমি নেয়া বা নষ্ট করা হয়নি। অথচ মিরসরাই এলাকায় অনেক বড় বড় শিল্প মালিকরা কৃষিজমি কিনে শিল্পস্থাপনের উদ্যোগ নিয়েছে। সেগুলোতে শিল্পস্থাপনে বাঁধা দেয়া হচ্ছে। কৃষিজমি সুরক্ষায় সকলকেই এগিয়ে আসতে হবে এবং স্যান্ড-সিমেন্ট ব্লকের ব্যবহারকে জনপ্রিয় করে তুলতে কাজ করতে হবে।’

jagonews24

ইউরোপীয় ইউনিয়ন, সুইচ এশিয়া, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, বেলা, জাগরণী চক্র ফাউন্ডেশন ও অক্সফাম বাংলাদেশ এ সেমিনার আয়োজনে সহযোগিতা করে।

দিনব্যাপী এ সেমিনারে আয়োজক সংস্থাগুলোর প্রতিনিধি ছাড়াও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদফতর, রাজউকসহ বিভিন্ন সরকারি-সেবরকারি নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বুয়েটের গ্রিন আর্কিটেকচার সেলের সমন্বয়ক মো. আশিকুর রহমান জোয়ার্দ্দার, এইচবিআরআই পরিচালক মোহাম্মদ শামীম আখতার, অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর এম বি আখতার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর