,

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত (ভিডিও)

news-image

ঝিনাইদহের পৌর এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের ‌‌‌কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব । ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধারের কথাও র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। রোববার ভোররাত ৩টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে পবহাটি জামতলা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মাদক কারবারীরা হলেন জেলা শহরের বাঘা যতিন সড়কের রহিম বক্সের ছেলে সাজ্জাতুল ইসলাম ডিএম (৩৫) ও একই উপজেলার উদয়পুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৪)।

ঝিনাইদহ র‌্যাবের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ টার দিকে র‌্যাব ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি মোটরসাইকেলের আরোহীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দু-পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনকে গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্তায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় র‌্যাবের এএসআই তরিকুল ইসলাম ও ল্যান্স নায়েক আবু সাইদ আহত হয়েছেন।

‌’র‌্যাব পরে জানতে পারে তারা জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মৃতদেহ দুটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে’,- বলছিলেন গোলাম মোর্শেদ।

র‌্যাব বলছে, নিহত মাদককারবারী সাজ্জাতুল ইসলাম ডিএম ও আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। তারা তালিকাভুক্ত মাদক কারবারী ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের