,

বেলজিয়ামের কাছে হেরে যা বললেন নেইমার

news-image

শুক্রবার (৬ জুলাই) দিবাগত রাতে ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে ব্রাজিল-বেলজিয়াম। এদিন ভক্তদের কাঁদিয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মাঠে কাঁদলেন নেইমাররা, কাঁদালেন ভক্তদেরও।

ব্রাজিলের আত্মঘাতী গোল ও ডি ব্রুইনের নৈপুণ্যে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম। সেই ম্যাচে চলে অ্যাটাক, কাউন্টার অ্যাটাকের খেলা।

খেলা শুরুর ৭ মিনিটে প্রথম গোল পেয়েই গিয়েছিল ব্রাজিল। কর্নার থেকে থিয়াগো সিলভা দুই গজ দূর থেকেও বল জালে জড়াতে পারেননি। বল ফিরে এসেছে বারে লেগে।

পরে সেটি ধরে ফেলেন বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়া। ১০ মিনিটে আবার সুযোগ পাওলিনহোর, এবারও কর্নার থেকে। কিন্তু বলে ঠিকমতো পা লাগাতেই পারেননি তিনি।

এরপর ১৪ মিনিটে সময় পিছিয়ে পড়ে সেলেসাওরা। ফেলাইনির শট মিরান্ডার পায়ে লেগে বাইরে চলে গেলে কর্নার পায় বেলজিয়াম। ক্লিয়ার করতে গিয়ে নিজেই জালে ঢুকিয়ে দেন ফার্নান্দিনহো।

বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আত্মঘাতী গোল হজম করল তিতের শিষ্যরা। এরপর ব্রাজিল অনেক চেষ্টা করে সে ব্যবধান কমায় ৭৬ মিনিটে। ব্রাজিলের হয়ে একটি গোল পরিশোধ করেন বদলি খেলোয়াড় রেনাতো আউগুস্তো।

খেলা শেষে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, দু’দলের মধ্যে বেলজিয়াম গোলরক্ষক থিবি কোর্তোয়া একাই পার্থক্য গড়ে দিয়েছেন। যোগ্যতম দল হিসাবেই জিতেছে বেলজিয়াম। অভিনন্দন তাদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের