,

বিশ্বকাপ ফুটবল চার বছর পরপর কেন?

news-image

শুধু বিশ্বকাপ ফুটবল নয়, খেলাধুলার যে কোনো বৈশ্বিক আসর বসে চার বছর পরপর। তিন, পাঁচ বা সাত নয়, চার কেন?

উত্তর পেতে হলে ফিরে যেতে হবে ঠিক দু’হাজার সাতশ’ চুরানব্বই বছর পেছনে।

প্রাচীন গ্রিসের অলিম্পিয়াতে তখনই প্রথম বসেছিল অলিম্পিক গেমসের আসর, যা ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। প্রতি চার বছর অন্তর বসত অলিম্পিক গেমসের আসর।

মাঝখানের চার বছর সময়কে বলা হতো অলিম্পিয়াড। যা ছিল সময় মাপার একটি একক। বছর বলতে যেমন ৩৬৫ দিন, অলিম্পিয়াড বলতে দুটি অলিম্পিক গেমসের মাঝের চার বছর সময়।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবলের সময় মাথায় রাখা হয়েছিল অলিম্পিক গেমসের এই চার বছরের ঐতিহ্যকে।

আরও বেশ কিছু সময়োপযোগী বাস্তবিক কারণ জড়িয়ে রয়েছে এই চার বছরের সঙ্গে। তার মধ্যে অন্যতম বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচগুলোর জন্য প্রয়োজনীয় সময় বের করা।

এছাড়া অন্যান্য বড় প্রতিযোগিতার সঙ্গে যাতে বিশ্বকাপ ফুটবল একই সময়ে না পড়ে, সেটাও মাথায় রাখতে হয়।

বিশ্বকাপের মতো বড় মাপের প্রতিযোগিতার পরিকাঠামো তৈরিতেও পর্যাপ্ত সময় দরকার। সেজন্যও ন্যূনতম চার বছর সময় দরকার।

সর্বোপরি এই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে বিপুল পরিমাণ অর্থের জোগানের বিষয়টিও। সেজন্যও অন্তত চার বছর সময় দরকার। এমনটাই মত ক্রীড়া বিশেষজ্ঞদের।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর