,

ভোটের বছরে ২১০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করছেন মোদি

news-image

ভারতে ভোটের বছরে  একসঙ্গে ১৩টি বড় ধরনের প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাজস্থানে গিয়ে এই প্রকল্পগুলির উদ্বোধন করছেন তিনি। লোকসভা ভোটের আগেই বিধানসভা নির্বাচন রয়েছে রাজস্থানে। তাই, শনিবার ভারতের প্রধানমন্ত্রীর এই উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ।

এদিন মোট ২১০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন নিজে হাতে করবেন নরেন্দ্র মোদি। এছাড়া সাতটি কেন্দ্রীয় ও পাঁচটি রাজ্যের স্কিমের বিষয়ে সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে কথা বলবেন মোদি। এই স্কিমগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার মত গুরুত্বপূর্ণ কিছু স্কিম। উপস্থিত থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।

প্রধানমন্ত্রীর প্রকল্পগুলির মধ্যে থাকছে উদয়পুরের জন্য বিশেষ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, আজমেড়ে রাস্তা তৈরির প্রজেক্ট, যোধপুর, আলোয়ার, নাগাউর ও ঢোলপুরের জন্য জল নিকাশীর বিশেষ প্রকল্প। জয়পুরে একটি জনসভায় বক্তব্যও রাখবেন মোদি। কলকাতা ২৪

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের