,

মেরুদণ্ডের হাড়ও ভেঙে গেছে ভাই, খুব কষ্ট হচ্ছে, মেরুদণ্ডের হাড়েও খুব ব্যথা: তরিকুল (ভিডিও)

news-image

ছাত্রলীগ নেতাদের হামলায় আহত কোটা সংস্কার আন্দোলনের নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী তরিকুল ইসলামের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে শনিবার সকালে তিনি বলেন, ‘ভাই, খুব কষ্ট হচ্ছে। আমি কোনো দিনও কারও গায়ে হাত তুলিনি। কাউকে আঘাত দিয়ে কথাও বলিনি। তাহলে আমাকে কেন আজ এত কষ্ট সইতে হচ্ছে?’

শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তরিকুল বলেন, ‘শরীরে খুব ব্যথা। মেডিসিন নিচ্ছি নিয়মিত। প্লাস্টার খোলা হয়েছে, আমার ডান হাটুর নীচে থেকে একদিকে হেলে গেছে। মনে হচ্ছে আমি কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে পারব না। মেরুদণ্ডের হাড়েও খুব ব্যথা। বসতে পারছি না। কোমরের ঠিক উপরের দিকে ব্যাথা। অসহ্য যন্ত্রণা অনুভব করছি।’

এদিকে তরিকুলের তত্ত্বাবধানে থাকা চিকিৎসক ডা. সাঈদ আহমেদ জানিয়েছেন তরিকুলের মেরুদণ্ডের হাড়ও ভেঙে গেছে।

তিনি বলেন, ‘তরিকুলের ডান পা মারাত্মকভাবে ভেঙেছে। ওর পিঠের এক্স-রে করিয়েছি আমরা। কোমরের ঠিক উপরে মেরুদণ্ডের হাড় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে বলা যায়। ভারী কিছুর আঘাতে এমনটি হয়েছে। অপারেশন করার প্রয়োজন হবে কিনা সেটা রিপোর্ট হাতে এলে জানা যাবে। তবে দীর্ঘসময় তাকে চিকিৎসা নিতে হবে।’

গত ২ জুলাই বিকালে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাবির প্রধান ফটকের সামনে পতাকা মিছিল বের করলে সেখানে হামলা চালায় ছাত্রলীগ। তারা রামদা, হাতুড়ি, লোহার পাইপ, বাঁশ ও লাঠি দিয়ে বেধড় পেটায় তরিকুলকে। হামলায় আরও অন্তত ১০ জন আহত হয়। তবে এর মধ্যে তরিকুলের অবস্থা গুরুতর। সূত্র: শীর্ষ নিউজ

https://www.facebook.com/robinakram143/videos/1999069666769984/

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর