,

প্রতিটি উপ-জেলায় উন্নতমানের ফ্ল্যাট নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পনা রয়েছে শুধু ঢাকা শহরে নয় পর্যায়ক্রমে প্রতিটি উপ-জেলায় উন্নতমানের ফ্ল্যাট নির্মাণ করা হবে।

শনিবার (৭ জুলাই) সকালে রাজধানীর আজিমপুরে সরকারি কর্মচারীদের জন্য নির্মিত বহুতল আবাসিক ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ৯ বছরের মধ্যে আমরা চার লাখ কোটি টাকার ওপরে বাজেট দিতে সক্ষম হয়েছি। চার লাখ টাকাও ওপরে বাজেট দেওয়া যাবে এটা বোধয় কেউ কখনো ভাবতে পারেনি। এই বাজেটের মূল কারণ হচ্ছে আমরা দেশকে উন্নত করতে চাই।

তিনি বলেন, আমরা মানুষকে ওয়াদা দিয়ে নির্বাচনে আসি। জনগণের জীবনমান উন্নয়নে কী কাজ করবো। আবার ৫ বছর পরে এসে তাদের কাছে জবাবদিহি করতে হয়।
এসময় প্রধানমন্ত্রী দেশের সকল জনগণকে ধন্যবাদ দিয়ে বলেন, ২০০৮ সালের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করতে পেরেছিল বলেই সরকার জনগণের সেবা করতে পেরেছে।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রচেষ্টায় যে স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি তাকে সুনন্দরভাবে গড়ে তুলতে হবে। শুধু শহর কেন্দ্রীক না গ্রামের তৃণমূল পর্যায়েও উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য। আওয়ামী লীগ যখন সরকারে আসে সকল মানুষের উন্নতি হয়, ভাগ্যের পরিবর্তন হয়।

তিনি বলেন, আমাদের সরকারি কর্মচারীরা কাজ করেন দেশ ও জনগণের জন্য। এটা আমাদের কর্তব্য সব শ্রেণি পেশার মানুষ যারা দেশের জন্য কাজ করেন তারা ভালোভাবে থাকবেন, সুনন্দরভাবে বাঁচবেন ও জনগণের সেবা করবেন। কারণ জনগণের দেওয়া কর থেকেই আপনাদের বেতন-ভাতা দেওয়া হয়। ইতোমধ্যেই সরকারি কর্মচারিদের বেতন বাড়ানো হয়েছে ২৩ ভাগ। এরকম পৃথিবীতে কখনো বাড়াতে পারেনি। সূত্র : বিটিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর