বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহারাষ্ট্রের পর উত্তরপ্রদেশেও প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ

news-image

পরিবেশ ও জনস্বাস্থ্যের খাতিরে মহারাষ্ট্রসহ ভারতের আঠারোটি রাজ্যে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এবার গত তিন বছরে তৃতীয় বারের মতো উত্তরপ্রদেশে প্লাস্টিক ও এর দ্বারা তৈরি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলো যোগী সরকার। আগামী ১৫ জুলাই থেকে এ আইনটি কার্যকর হবে। খবর: উর্দু নিউজ

এ নিষেধাজ্ঞায় থাকছে প্লাস্টিক ব্যবহার, প্লাস্টিকের ক্যারিব্যাগ তৈরি, আমদানি, বেচাকেনা এবং মজুদ করে রাখা। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী তার জনগণকে প্লাস্টিকের গ্লাস, কাপ, ব্যাগ ব্যবহার না করতে অনুরোধ করেছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে এলাহাবাদ হাইকোর্ট অখিলেশ সরকারকে পরিবেশের দিকে খেয়াল রেখে প্লাস্টিক ব্যবহার বন্ধের উদ্যোগ নিতে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সে বিষয়ে নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে ২০১৬ সাল ও ২০১৭ সালে দুই বার উত্তরপ্রদেশ সরকার এ নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে তা কার্যকরে ব্যর্থ হয়েছে কর্মকর্তারা। এবার তৃতীয়বারের মতো যোগী সরকার এ নিষেধাজ্ঞা চালু করেন। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে উত্তর প্রদেশ হবে ১৯তম রাষ্ট্র যেখানে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্য করলে ৫০ হাজার রুপি জরিমানাও নির্ধারণ করেছে যোগী সরকার। খবর: উর্দু নিউজ ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস