,

‘ব্রাজিলিয়ানরা ভেবেছিল তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে’

news-image

স্পোর্টস ডেস্ক:
শুক্রবার শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনাল শেষে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে বেলজিয়াম। ম্যাচে দুর্দান্ত খেলেও বেলজিয়ামের গোলরক্ষক থিবাত কুর্তোয়ার বিশ্বস্ত হাতের কাছে আটকা পড়েছে ব্রাজিল। একের পর এক ব্রাজিলের আক্রমণ ঠাণ্ডা মাথায় ফিরিয়েছেন বেলজিয়ান গোলরক্ষক।

ম্যাচ শেষে কুর্তোয়া জানিয়েছেন খেলার আগেই ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় মূলত ছন্দপতন হয়েছে তাদের। ম্যাচে নিজেদের পরিকল্পনার পুরোটাই কাজে লেগেছে বলেই জয় পাওয়া সম্ভব হয়েছে বলে জানান কুর্তোয়া।

সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে কুর্তোয়া বলেন, ‘ব্রাজিলিয়ানরা এরই মধ্যে ভেবে ফেলেছিল যে তারাই বিশ্বকাপ জিতে গিয়েছে। কিন্তু বাস্তবতা দেখুন, আমরা তাদের হারিয়েছি।’

আগে ২ গোল দিয়েও একটি গোল হজম করেছিল বেলজিয়াম। সেটি কোন বিপদ ডেকে আনেনি বলে হাফ ছেড়ে বাচেন বেলজিয়ামের গোলরক্ষক। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে যে আমরা আমাদের পরিকল্পনামাফিক খেলতে পেরেছি। আমাদের রক্ষণভাগ দুর্দান্ত ছিল। তবু খেলার বিশ মিনিট বাকি থাকতে এক গোল হজম করা হতাশার ছিল। ভাগ্যিস কোন ক্ষতি হয়নি।’

আগামী ১০ জুলাই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে বেলজিয়াম। ম্যাচের ভেন্যু সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা