,

৭-১ এর চেয়েও কঠিন ব্রাজিলের এবারের বিদায়!

news-image

স্পোর্টস ডেস্ক:
শেষ আটের ম্যাচে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে আরো একবার শেষ হয়েছে ব্রাজিলের বিশ্বকাপ জেতার স্বপ্ন। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতার পর, গত ৪ মৌসুম ধরে হতাশাই সঙ্গী হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

এর মধ্যে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা বলা যায় ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়া। বিশ্বকাপের ইতিহাসে এতো বড় ব্যবধানে আর কখনো হারেনি ব্রাজিল। তবু ২০১৪ সালের সেই হতাশার চেয়েও কঠিন ব্রাজিলের এবারের বিশ্বকাপের বিদায় নেয়াটা।

এমনটাই জানিয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পাওলিনহো। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের কাছে বার্সেলোনার এই তারকা ফুটবলার বলেন, ‘আমার কাছে দুইটাই অনেক কঠিন। ২০১৪ সালের সেই ম্যাচটা ছিল অনেক বেশি জটিল ও হতাশার। তবে এবারের বাদ পড়াটা তার চেয়েও বেশি কঠিন।’

মূলত হারার আগে না হারার মানসিকতার কারণেই এমনটা মনে করছেন পাওলিনহো। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত লড়াই করেও জয় না পাওয়ায় হতাশা প্রকাশ করেন এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমরা যেভাবে বিদায় নিলাম তা মেনে নেয়া কঠিন। একদম শেষ মুহুর্ত পর্যন্ত লড়েছি আমরা। আমরা নিঃসন্দেহে তাদের ছাড়িয়ে গেছি কিন্তু জিততে পারিনি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের