রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি দুরন্ত রাশিয়া

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার মুখোমুখি হচ্ছে রাশিয়া ও ক্রোয়েশিয়া।সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপ শুরুর আগে ৩২ দলের মধ্যে ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে পেছনে থাকা রাশিয়া খেলছে শেষ আটে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা শেষ পাঁচটি স্বাগতিক দলই খেলেছে সেমিফাইনাল। এই ধারা অব্যাহত রাখতে রাশিয়াকে পেরোতে হবে ক্রোয়েশিয়া-বাধা। আজ সোচিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে রাশিয়া। ক্রোয়েশিয়ার সর্বকালের অন্যতম সেরা দলের বিপক্ষে শেষ চারের টিকেটের জন্য লড়বে স্বাগতিকরা। বিশ্বকাপের শেষ পাঁচ আসরে কোয়ার্টার ফাইনালে খেলা আয়োজক দেশগুলোর প্রত্যেকটি সেমিফাইনালে খেলেছে।

ইতালি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ব্রাজিলের পর সেই সুযোগ হাতছানি দিচ্ছে রাশিয়াকে। সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় করেছে রুশরা। ক্রোয়েশিয়ার খেলার ধরন নিয়ে গবেষণা করেই শেষ আটের লড়াইয়ে তাদের মোকাবেলা করবেন গোলোভিনরা।

এদিকে, বিশ্বকাপের স্বাগতিক দেশগুলোর বিপক্ষে ক্রোয়েশিয়ার রেকর্ড ভালো নয়। ১৯৯৮ সালের আয়োজক ফ্রান্সের সঙ্গে সেমিফাইনালে আর ২০১৪ সালের স্বাগতিক ব্রাজিলের কাছে গ্রুপ পর্বে হেরেছিল ক্রোয়েটরা। যদিও ইভান পেরিসিচরা নিজেদের যোগ্যতার ওপর ভরসা রাখছেন। ১৯৯৮ সালে ডেভর সুকার, বোবান, প্রোসিনেকিরা প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ক্রোয়েটদের সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। এবার মদ্রিচ, রাকিতিচ, রেবিচরা বিশ্বকাপে ক্রোয়েশিয়ার আগের সাফল্য ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। তবে সে জন্য আত্মবিশ্বাসী রাশিয়াকে শেষ আটেই রুখে দিতে হবে ক্রোয়েশিয়ার।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ