,

ভ্যাপসা গরম থাকবে আরও সাতদিন: আবহাওয়া অফিস

news-image

নিজস্ব প্রতিবেদক: দেশে আরও সাতদিন ভ্যাপসা গরম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দিনের বেলা তাপমাতা মেঘের বাধার কারণে ওপরে উঠতে পারছে না। আর তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বাতাসে জলীয়বাষ্প খুব বেশি থাকছে। তাই অল্পতেই শরীর ঘেমে যায়। এ ঘাম না শুকানোর কারণেও গরম বেশি অনুভূত হচ্ছে, অস্বস্তি লাগছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, আগামী কয়েক দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আকাশে মেঘ থাকবে। এ কারণে ভ্যাপসা গরম অনুভূত হবে। এ অবস্থা ৫ থেকে ৭ দিন চলতে পারে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টির পর গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর্দ্রতা ওঠানামা করবে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায়, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের