,

ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারলে পদত্যাগ করবো: দুতের্তে

news-image

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগের বহু রকম কারণ শোনা যায়। কিন্তু ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে পদত্যাগের জন্য অদ্ভুত এক যুক্তি দাঁড় করিয়েছেন।
কয়েকদিন আগেই ঈশ্বরকে নিয়ে অপমানজনক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন দুতের্তে। তবে এবার তিনি আরও একটি বড় বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন। দুতের্তে বলেছেন, যদি কেউ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারেন তবে তিনি পদত্যাগ করবেন। আর এ ঘটনায় চটেছে রোমান ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশটির মানুষজন।

শুক্রবার নতুন এই বিতর্কের জন্ম দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট। এদিন তিনি ক্যাথলিক বিশ্বাসের মৌলিক কিছু ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছেন দুতের্তে, এরমধ্যে রয়েছে অরিজিনাল সিন ধারণাটি।

দুতের্তে বলেন, ঈশ্বর আছে তার যুক্তি কী? তিনি বলেছেন, যদি ‘কোনও একজন প্রত্যক্ষদর্শী’ প্রমাণ করতে পারে, এমনকি একটি ছবি দেখা পারে যে তারা ঈশ্বরের সঙ্গে দেখা করে কথা বলেছেন, তাহলে আমি তাৎক্ষণিক পদত্যাগ করবো।
এর আগে গত সপ্তাহে ঈশ্বরকে ‘বোকা’ বলে সমালোচিত হয়েছিলেন দুতের্তে। এমনকি সেসময়ও তিনি ‘অরিজিনাল সিন’ ধারণাকে ইঙ্গিত করে ফিলিপিন্সের প্রেসিডেন্ট বলেন, আপনি এখনও জন্মগ্রহণ করেননি, তাও আপনি পাপী। এটা কী ধরনের ধর্ম। আমি এটা মেনে নিতে পারি না।

তবে দুতের্তের এসব মন্তব্যের কারণে তার প্রতি চটেছেন বিশ্বের বিভিন্ন দেশের ক্যাথলিক খ্রিষ্টানরা। এদিকে একজন ক্যাথলিক বিশপ তাকে ‘বিকারগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের