,

ইনিই সেই তনুশ্রী!

news-image

বিনোদন ডেস্ক: ‘আশিক বানায়া আপনে’ ছবির কথা উঠলেই যার কথা সবার আগে আসে, তিনি ছবিটির নায়িকা তনুশ্রী দত্ত। ২০০৫ সালে মুক্তি পাওয়া এই ছবিতে তিনি যেই খোলামেলা রূপে অভিনয় করেছেন, সেটা এখনও দর্শকমনে শিহরণ জাগায়। ইমরান হাশমির সঙ্গে তার বেশ কিছু রগরগে দৃশ্য সেই সময়ে তুমুল আলোচনায় আসে।

এরপর তনুশ্রীর পথচলা গতি পায়। অভিনয় করেন ‘চকলেট’, ‘রাকিব’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুড বয়, ব্যাড বয়’ ও ‘স্পিড’-এর মতো ছবিতে। এসব ছবিতে তনুশ্রীর গ্ল্যামার কিংবা আবেদনের কমতি ছিলো না। কিন্তু সেই ‘আশিক বানায়া আপনে’ ছবির মতো আর আলোচনায় আসতে পারেননি।

সময়ের আবর্তনে তনুশ্রী এখন রূপালি ভুবনে নেই। অনেক বছর ধরেই তিনি সিনেমার পর্দা কিংবা সিনেমা বিষয়ক কোনো অনুষ্ঠানেই অংশ নেন না। আর এই ফাঁকে তার রূপ-লাবণ্যেও এসেছে অনেক পরিবর্তন। তনুশ্রীর মধ্যে এখন আর সেই গ্ল্যামার নেই। মুটিয়ে গেছেন আগের থেকে। কোঁকড়া সেই চুলও এখন আর নেই।

সম্প্রতি তনুশ্রীর এখনকার কিছু ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে। যেগুলো দেখে দর্শক ও সিনেমা অঙ্গনের মানুষরা অবাক। সবার মুখেই একটি কথা, ইনিই কি সেই তনুশ্রী!

প্রসঙ্গত, তনুশ্রী দত্ত সর্বশেষ অভিনয় করেছেন ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে। এটি মুক্তি পায় ২০১০ সালে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের