,

শাশুড়িকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে ও বউ আটক (ভিডিও)

news-image

সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধা শাশুড়িকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ছেলে ও বউকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ জুলাই) দুপুরে উপজেলার বড়কুপট গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। তারা হলেন, প্রভাষ মণ্ডল ও তার স্ত্রী আশা রানী।

ভাইরাল হওয়া ১ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা গেছে, আশি ঊর্ধ্বো ফুলবাসীকে পায়খানা-প্রসাব করার জন্য তার ছেলের বউ আশা রানী লাঠি দিয়ে পেটাচ্ছেন এবং তুই-তোকারি করছেন।

স্থানীয়রা জানান, পায়খানা-প্রসাব করার ফুলবাসীকে প্রায় প্রতিদিন নির্যাতন করেন আশা রানী। একইসঙ্গে তাকে ঠিকমতো খাবারও দেওয়া হয় না। সম্প্রতি স্থানীয় এক যুবক নির্যাতনের বিষয়টি দেখতে পেয়ে ভিডিও করে। এরপর স্থানীয় পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে ফেসবুকে ভিডিও পোস্ট করে। পরে তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর করা হলে তারা গিয়ে ওই বৃদ্ধাকে বাঁধা অবস্থায় পায় এবং ছেলে ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বলেন, ওই বৃদ্ধার ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তারা বলছে, ফুলবাসী পায়খানা-প্রসাব করে নিজে খায়। সে একাএকা পুকুরে যায় সে কারণে তাকে বেঁধে রাখা হয়। তাকে মারা হয় না। প্রতিবেশীর সঙ্গে কিছু দিন আগে তাদের বিরোধ হয় সেজন্য তাদের ফাঁসানো হয়ে বলে তারা দাবি করেছে।

তিনি জানান, ফুলবাসী বর্তমানে তার বাড়িতেই ভালো আছেন। তার খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ছেলে ও বউকে আটক করায় তাকে দেখার মতো কেউ নেই। তারপরও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের