,

আমেরিকায় ফিরে যাচ্ছেন মোনালিসা

news-image

বিনোদন প্রতিবেদক: গেল পহেলা বৈশাখের দুদিন আগে ১২ এপ্রিল দীর্ঘদিন পর ঢাকায় আসেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। গত দুই বছর যাবত আমেরিকার বিশ্ববিখ্যাত কসমেটিকস ও বিউটি প্রোডাক্ট সরবরাহকারী বহুজাতিক প্রতিষ্ঠান ‘সেফোরা’র বিউটি অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন তিনি।

এবার দেশে এসে পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন মোনালিসা। এর পাশাপাশি ছোটপর্দায় বেশকিছু কাজ করেন। এবার ঈদেও বেশ সংখ্যক নাটকে দেখা গেছে তাকে। মোনালিসা জানিয়েছিলেন, গেল মাসের শেষের দিকেই আবার আমেরিকা ফিরে যাবেন। এরই মধ্যে আরও বেশকিছু নাটকে কাজ করেছেন তিনি।

তিনি জানান, আগামীকাল শনিবার (৭ জুলাই) রাতের ফ্লাইটেই আমেরিকায় ফিরে যাচ্ছেন তিনি।

ফিরে যাবার আগে আগামী ঈদের জন্য গত কয়েকদিনে তিনটি নাটকের কাজ করেছেন। সুমন আনোয়ারের ‘যখন সবকিছু থেমে যায়’, সঞ্জয় সমাদ্দারের ‘এক যে ছিল মা’ এবং শরীফুলের ‘লুকিয়ে ভালোবাসবো তারে’। তিনটি নাটকে তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন আফরান নিশো, আবদূন নূর সজল ও ইরফান সাজ্জাদ।

আমেরিকায় ফেরা প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘জীবন সত্যিই অদ্ভূত। এবার যাবার বেলায় সঙ্গে কিছু মধুর স্মৃতি নিয়ে যাচ্ছি। অনেক মানুষই স্মৃতি নিয়ে জীবন পার করে দেয়। আমিও সেখানে দেশে কাটানো মধুর স্মৃতিগুলো মনে করে কাটিয়ে দেই। এবার দেশে এসে তরুণ কয়েকজন মেধাবী নির্মাতার নির্দেশনায় কাজ করেছি। তাদের মধ্যে ভালো কাজ করার প্রবল আগ্রহ দেখেছি। তাদের সঙ্গে কাজ করেও বেশ ভালো লেগেছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের