,

মোংলা বন্দর উন্নয়নে ভারত দিচ্ছে ৬,২৫৬ কোটি টাকা

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের উন্নয়নে ৬ হাজার পাঁচশ কোটি টাকার বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে।

এই বৃহৎ প্রকল্পের মধ্যে রয়েছে, বন্দরের কাছে একটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ এবং মোংলা থেকে নেপাল ও ভুটান হয়ে ভারতের কলকাতা পর্যন্ত রেললাইন এবং আঞ্চলিক যোগাযোগ বাড়াতে প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ।

মোংলা বন্দর সূত্রে জানা যায়, ২০০৯ সালে বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের ফলে গত নয় বছরে বিদেশি জাহাজ ভেরা, পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি বৃদ্ধির প্রেক্ষিতে মংলা একটি লাভজনক ও ব্যস্ত বন্দরে পরিণত হয়েছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর একেএম ফারুক হাসান বার্তা সংস্থা বাসসকে বলেন, গত সাড়ে নয় বছরে দশ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম গৃহীত হয়েছে। মংলা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের পথে।
তিনি আরও বলেন, আমরা সম্প্রতি ছয় হাজার পাঁচশ কোটি টাকার বৃহৎ প্রকল্প গ্রহণ করেছি। তৃতীয় লাইন অব ক্রেডিট (এলওসি)-এর আওতায় আগামী অর্থবছরে ভারত সরকার এ প্রকল্প বাস্তবায়নের জন্য ছয় হাজার ২৫৬ কোটি টাকা দেবে।

ফারুক হাসান বলেন, মংলা বন্দর কর্তৃপক্ষ আগামী রোববার অথবা সোমবার এ সংক্রান্ত অর্থনৈতিক প্রকল্প প্রস্তাব নৌ মন্ত্রণালয়ে পাঠাবে। তিনি আরও বলেন, মংলা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হলে এখানে অন্তত ২৫ হাজার লোকের কাজের সুযোগ সৃষ্টি হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর