,

শাশুড়িদের উদ্দেশ্য মিথিলার খোলা চিঠি!

news-image

বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। তিনি শুধু অভিনয় শিল্পী নয়, একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, এবং মডেল ও বটে। দীর্ঘদিন ধরে কাজ করছেন নারী অধিকার ও নারী-পুরুষের সমমর্যাদা নিয়ে। তাঁর মতে, নারী-পুরুষের সমমর্যাদার অনেকখানি নিশ্চিত করতে পারে শুধু নারীরাই। এ সম্পর্কে নিজের অভিব্যক্তি জানিয়ে শাশুড়িদের প্রতি একটি খোলা চিঠি লিখে ফেসবুকে শেয়ার করেছেন মিথিলা।

চিঠিতে শ্বশুরবাড়িতে একটি মেয়ের নববধূ হিসেবে আগমনের পর তার পৃথিবীটা কিভাবে বদলে যায় সে কথাও উল্লেখ করেছেন। তুলে ধরেছেন শ্বশুরবাড়ির পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি সবার মনজয়ের জন্য একটি মেয়ের প্রাণপণ চেষ্টা।

ভোরে ঘুম থেকে উঠে নাশতা বানানো, কাপড় পরিষ্কার, সন্তানের পড়াশোনার দায়িত্বের কথা।

মিথিলার মতে, একজন শাশুড়ি এসব ঘটনার সঙ্গে আগে থেকেই পরিচিত। কারণ ৩০ বছর আগে তিনিও একই পরিবারে একজন নববধূ হিসেবে আগমন করেছিলেন। সে জন্য পুত্রবধূদের পাশে দাঁড়াতে শাশুড়িদের আহ্বান করেছেন তিনি। একজন নারীকে শ্বশুরবাড়িতে যে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় সে সময় শাশুড়ি ও স্বামীকে পাশে পাওয়া খুব প্রয়োজন।

পুত্রকে একজন নারীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা শেখাতে পারেন মায়েরাই। সেটা হলেই নারী-পুরুষ সমমর্যাদার অনেকখানি এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। আর এ জন্য শাশুড়িদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, এবারের ঈদে খুব বেশি নাটকে অভিনয় করেননি অভিনেত্রী মিথিলা। দেখে শুনে কাজ করার জন্যই নাটকের সংখ্যা কম বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের