,

কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

news-image

এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের কেজি ২০০ টাকায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে কেজি প্রতি ১৬০ টাকা ছিল। বৃষ্টি ও দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার কারণে ডুবে গেছে মরিচ ক্ষেত। সে কারণে মরিচের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ১৮০ থেকে ২০০টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এদিকে, দাম কমেনি বেগুন, পটল, শসা’সহ অন্যান্য সবজিরও। দাম বৃদ্ধির জন্য বৃষ্টি ও বন্যার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও ক্রেতারা বলছেন দাম এখনো নাগালের বাইরে।

তিকেজি কাঁচা মরিচের দাম উঠেছে ২০০ টাকা পর্যন্ত। বেগুন, শসা, পটল, ঝিঙা’সহ বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০-৫০ টাকার মধ্যে। তবে, অপরিবর্তিত লাল শাক, কলমি শাক ও পুঁইশাকের দাম।

ক্রেতাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ রয়েছে। তারপরও দাম বৃদ্ধির জন্য বৃষ্টি ও বন্যার অজুহাত দিয়ে বাড়তি মুনাফা করছেন ব্যবসায়ীরা।

মাছের বাজারে দেখা মিলছে, ছোট-বড়-মাঝারি আকারের ইলিশের। বিক্রেতাদের দাবি, গেল ১৫ দিনে ইলিশের দাম কেজিতে ১০০ টাকা কমেছে। যদিও ক্রেতাদের দাবি দাম এখনো নাগালের বাইরে। উর্ধ্বমুখী টেংরা, মাগুর, শিং, পাবদা’সহ অন্যান্য ছোট মাছের দর।

অপরিবর্তিত রয়েছে সবধরনের মাংসের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ কেজি দরে। দেশি হাঁস বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। গরুর মাংস ৪৮০-৫০০ টাকা আর প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর