,

জাপানে ধর্মীয় নেতাসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

news-image

অনলাইন ডেস্ক: জাপানে উগ্রবাদী মিশ্র ধর্মীয় সংগঠন আম শিনরিকোর নেতাসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই সংগঠনের অন্তত আরো ছয়জন মৃত্যুদণ্ডের তালিকায় রয়েছে। যাদের মৃত্যুদণ্ড শিগগিরই কার্যকর করা হতে পারে। জাপানি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়।

জাপানের মন্ত্রী পরিষদ প্রধান ইওশিহিদি সুগা জানান, সংগঠনটির নেতা শোকো আসাহারার মৃত্যুদণ্ড শুক্রবার সকালে টোকিওর একটি কারাগারে কার্যকর করা হয়। এরপর বাকি ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

উল্লেখ্য, হিন্দু ও বৌদ্ধ এবং পরবর্তীতে খ্রিস্ট ধর্মীয় বিশ্বাসের সংমিশ্রণে নতুন একটি ধর্ম বিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠে আম শিনরিকো সংগঠন। আম শিনরিকো ১৯৮৯ সালে জাপানে একটি ধর্মীয় সংগঠন হিসেবে সরকারি স্বীকৃতি লাভ করে।

১৯৯৫ সালে সংগঠনটির সদস্যরা রাজধানী টোকিওর একটি রেল স্টেশনে সারিন গ্যাস নিক্ষেপ করে। এতে ১৩ জনের মৃত্যু হয়। জাপানে যেটি সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা।

১৯৯৪ সালে এই সংগঠনের পক্ষ থেকে আরেকটি সারিন গ্যাস হামলা চালানো হয়। এতে অন্তত ৮ জন নিহত এবং ছয় শতাধিক লোক আহত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা